আইফোন থেকে টিভি-ফ্রিজ, আলিয়ার ৭৭ লক্ষ টাকা হাতিয়ে আর কী কী কিনেছেন বেদিকা?

তবে পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে বেদিকা জানিয়েছেন, আত্মসাৎ কৃত টাকার মধ্যে ১.৩৪ লক্ষ টাকা দিয়ে তিনি নিজের বাড়ির জন্যে দামী ইলেকট্রনিক জিনিসপত্র কিনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! আলিয়া ভাটের টাকা হাতিয়ে ফুটানি! দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রীর প্রাক্তন সহকারী বেদিকা শেট্টিকে জুহু থেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে ৭৬.৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনেছিলেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। যেগুলি তিনি বিভিন্ন সময়ে ভ্রমণ, শুটিং, ইভেন্টের নামে ফেক বিল বানিয়ে আলিয়ার থেকে আত্মসাৎ করেছেন। প্রথমে টাকাগুলি বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে সেখান থেকে নিজের অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছেন। এ ভাবে অভিনেত্রীর কাছ থেকে প্রায় ৭৬.৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বেদিকা শেট্টি। যিনি আলিয়া ভাটের প্রযোজনা সংস্থা, তাঁর শুটিং শিডিউল পরিচালনা করতেন। তবে পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে বেদিকা জানিয়েছেন, আত্মসাৎ কৃত টাকার মধ্যে ১.৩৪ লক্ষ টাকা দিয়ে তিনি নিজের বাড়ির জন্যে দামী ইলেকট্রনিক জিনিসপত্র কিনেছেন।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই টাকা থেকে তিনি ৬৫ ইঞ্চির একটি স্যামসাং টিভি এবং একটি স্যামসাং রেফ্রিজারেটর কিনেছিলেন, যেগুলি এখন জব্দ করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার শেট্টিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তদন্তে জানা গিয়েছে যে, শেট্টি আত্মসাৎকৃত টাকা কমপক্ষে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। আর পুলিশি জিজ্ঞাসাবাদের সময়, তিনি স্বীকার করেছেন যে, তিনি এই অর্থ ব্যবহার করে আইফোন এবং আইপ্যাডের মতো দামি জিনিসপত্র কিনেছেন। পাশাপাশি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিনেত্রী আলিয়া ভাটের সিনেমা জিগরার স্ক্রিপ্ট, এর প্রযোজনার সময়সূচী এবং পরিবারের সঙ্গে আলিয়ার ভ্রমণ পরিকল্পনা তৃতীয় পক্ষের কাছে ফাঁস করার অভিযোগ রয়েছে। শেট্টি তাঁর হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন মার্কিন বাসিন্দাকে এই তথ্য পাঠিয়েছিলেন।

মঙ্গলবার বেঙ্গালুরুতে তাঁর বোনের বাড়ি থেকে ৩২ বছর বয়সী বেদিকা শেট্টিকে গ্রেফতার করা হয়েছে।২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্টের মধ্যে, তিনি আলিয়ার ব্যক্তিগত সহকারীর সুযোগে এই অপরাধগুলি সংঘটিত করেছিলেন। এমনকী ২০২২ সালের অক্টোবরে, শেট্টি কোম্পানির জন্য উপহার কার্ড এবং প্রচারমূলক জিনিসপত্রের অপব্যবহার করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন। কিন্তু আলিয়া তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছিলেন। ৪০,০০০ টাকা মাসিক বেতনে অভিনেত্রীর সহকারী হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন বেদিকা শেট্টি। আলিয়ার আগে তিনি ঊর্বশী রাউতেলার সহকারী হয়ে কাজ করতেন। তখনও তাঁর বিরুদ্ধে ঊর্বশীর টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রীর মা মীরা রাউতেলা।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে