চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চির ঘুমের দেশে ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ এর নায়ক প্রবীর মিত্র

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: না ফেরার দেশে পাড়ি দিলেন বিশ্ববরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির নায়ক প্রবীর মিত্র। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করা অভিনেতার শেষকৃত্য আজ সোমবার (৬ জানুয়ারি) সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে সেজাত ইসলাম। প্রবীণ অভিনেতার প্রয়াণ সংবাদে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৩ সালের ১৮ অগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম  প্রবীর মিত্রের। যদিও পুরনো ঢাকাতেই তাঁর বেড়ে ওঠা। স্কুলজীবন থেকেই অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। স্কুলে পড়ার সময়েই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত পরিচালক এইচ আকবরের ‘জলছবি’ ছবিতে  অভিনয়ের মাধ্যমেই প্রথম রূপালী পর্দায় পা রাখেন প্রবীর মিত্র। যদিও মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ১ জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অভিনয় জীবনের শুরুতে ‘নায়ক’ হিসেবে কয়েকটি ছবিতে অভিনয় করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।

চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন প্রবীর মিত্র। তার মধ্যে উল্লেখযোগ্য হল ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’। এছাড়াও তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো হলো౼ ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’। ১৯৮২ সালে তিনি ‘বড় ভালো লোক ছিল’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন বর্ষীযান অভিনেতা। গত ২২ ডিসেম্বর ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ