সোজাতের মেহেন্দিতে সাজবেন ক্যাটরিনা, সাদা ঘোড়ায় চেপে বিয়ের আসরে ভিকি

বলিউডের অন্যতম পাওয়ার কাপল। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে গুঞ্জন চলছেই, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুই পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ার কাপল। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে গুঞ্জন চলছেই, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুই পরিবারে। মাত্র কয়েক মাসের প্রেমকে দ্রুত পরিণতি দিচ্ছেন ‘ভিক্যাট’। আর সেই বিয়ে নিয়ে চরম উন্মাদনা রয়েছেই। রাজস্থানের রনথম্বোরে বিবাহ সারবেন ‘ভি-ক্যাট’। জয়পুর থেকে ১৩০ কিমি দূরে জমকালো বিয়ের আসর বসবে। যাকে নিয়ে একাধিক চমক রয়েছে। জানা গিয়েছে, বিয়ের জন্য ক্যাটরিনা কাইফের মেহেন্দি আসছে রাজস্থানের সোজাত থেকে। বিবাহ মণ্ডপে প্রবেশের সময় ভিকি কৌশলকে ঘোড়ায় করে নিয়ে যাওয়া হবে, যাকে ঘিরে থাকবে সাতটি সাদা ঘোড়া।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের অনুষ্ঠানে মোট ১২০ জন রয়েছেন আমন্ত্রণের তালিকায়। ইতিমধ্যেই ক্যাটরিনার পরিবারের লোকজন চলে এসেছে। তারাও রাজস্থানের উদ্দেশ্যে চলে যাবেন আগামী সোমবার অর্থাৎ ৬ ডিসেম্বর। সূত্রের খবর, ধরমশালাতে বেশিরভাগ অতিথিদের রাখা হয়েছে। প্রত্যেকের গাড়িতে একটি বিশেষ স্টিকার দেওয়া হবে, আর সেই স্টিকারের ভিত্তিতেই বিবাহ অনুষ্ঠানের জায়গায় প্রবেশ করতে পারবেন অতিথিরা। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের খবর নিশ্চিত করেছেন রণথোম্বরের জেলা শাসক রাজেন্দ্র কিষাণ। তিনি জানিয়েছেন, বিয়ের জন্য ১২০ জন অতিথি আসবে। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের জন্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এডিজি আইনশৃঙ্খলা রাজেশ সিং ও এডিজি সুরজ সিং নেগী।

হাইপ্রোফাইল বিয়ের আসরে কোনও ব্যাঘাত যাতে না ঘটে তাই প্রচুর বেসরকারি কোম্পানির নিরাপত্তা রক্ষী, বাউন্সার ভাড়া করা হয়েছে। আইনি মতে বিয়ে সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এরপরই ৬ই ডিসেম্বর তাঁরা উড়ে যাবেন রনথম্বোরের উদ্দেশ্যে। ৭ ই ডিসেম্বর সেখানেই হবে সংগীত অনুষ্ঠান, ৮ই ডিসেম্বর হবে মেহেন্দি, ৯ই ডিসেম্বর বিয়ের পিড়িতে বসবে ‘ভি-ক্যাট’ জুটি এবং ১০ই ডিসেম্বর হবে তাঁদের রিসেপশন। এরপর ১১ই ডিসেম্বর মুম্বই ফিরে আসবে এই জুটি।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন