তৃপ্তির সঙ্গে রোম্যান্সে মজে ভিকি! ক্যাটকে উস্কে দিলেন নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিনেত্রী কাইফ প্রায় মাসখানেক ধরেই ক্যামেরার আড়ালে রয়েছে। নানা জায়গায় ভিকিকে দেখা যায় কাইফ ছাড়াই। এতে নেট নাগরিকদের প্রশ্নের মুখেও পড়তে হয় ভিকিকে। কখনো গুঞ্জন রটে ক্যাটরিনা অন্তস্বত্তা, আবার কখনো গুজব ওঠে ভিকির সঙ্গে তাঁর নাকি বনিবনা হচ্ছে না। আম্বানি পরিবারে ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে একে একে বলিউডের তারকা দম্পতিরা হজির হলেও সেখানে ভিকির পাশে ছিল না ক্যাট। এই নিয়েও চলছে বিস্তর জলঘোলা। আর এসবের মাঝেই তৃপ্তি দিমরির সঙ্গে রোম্যান্সে মজে ভিকি।

‘ব্যাড নিউজ’ ছবিতে একসঙ্গে দেখা গেছে ভিকি এবং তৃপ্তিকে। আগামী এটি ১৯শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। এর মাঝেই ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেল তাঁদের দুজনকে। ছবিতে দেখা গেছে শার্টলেস ভিকি।অন্যদিকে নীল বিকিনিতে রোম্যান্সে মজে তৃপ্তি। চোখে গাঢ় কাজল এবং নীল রঙের আই শ্যাডো। সুইমিং পুলে জড়িয়ে ধরে আছেন ভিকি। এসব দেখেই বলিপাড়ায় গুঞ্জন সংসার ভাঙতে চলেছে ক্যাটরিনার।

নেটপাড়া যে বিষয়টা ভাল চোখে দেখছে না তা বোঝাই যাচ্ছে। তাই তো ক্যাটরিনাকে আরও বেশি উস্কে দিচ্ছে। ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে একজন নেট নাগরিক লিখেছেন, ‘আমি হলে এসব কান্ড কারখানা একদমই সহ্য করতাম না!’ কেউ বা লিখেছেন, ‘ক্যাটরিনা কী করে সহ্য করছে কে জানে ?’  কেউ বা আবার ভিকিকে বউ পেটানোর কথা লিখেছেন। আবার কেউ রসিকতা করেই মন্তব্য,  ‘বউ বোধয় হুমকি দিয়েছে,  শুধু বাড়ি ফেরা বাকী ভিকির। বাড়ি ফিরলে নির্ঘাত তুমুল হবে দুজনের মধ্যে।’ যদিও এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেখান নি অভিনেত্রী ক্যাট।

উল্লেখ্য,‘অ্যানিম্যাল’ ছবিতে কয়েক মিনিটের রোলে অভিনয় করে টক অফ দ্য টাউন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি।সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে তৃপ্তির অমায়িক আচরণ এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে ভিকির হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট। আগামীতে ‘ছাবা’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। এই বছরই মুক্তি পেতে পারে ছবিটি।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?