‘ভিকির অভিনয় পুরস্কার যোগ্য’, ‘স্যাম বাহাদুর’-দেখে উল্লসিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা

হলিউড এক শতাব্দী ধরে এই পুণ্যচক্র তৈরি করেছে। তাই আমাদেরকে এই ধরনের সিনেমা উপহার দেওয়ার জন্যে @RonnieScrewwala আপনাকে ধন্যবাদ। বিশেষ করে এই 'গজব কা বান্দা, সব কা বান্দা' গানটি বলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে বক্সঅফিসে শুরু হচ্ছে দুই তরুণ তারকার লড়াই। বছরের শেষ মাসের প্রথম দিনেই বিশ্বব্যাপী মুক্তি পেল, Animal এবং শ্যাম বাহাদুর। রণবীর কাপুর এবং ভিকি কৌশল দুজনেই এই মূহুর্তে বলিউডের খ্যাতনামা তারকাদের মধ্যে অন্যতম। দুইই নায়কের ছবিই মুক্তি পেল একদিনেই। সুতরাং প্রথম থেকেই এই নিয়ে ভক্তদের মধ্যে সংশয় ছিল যে, কার ছবি কতটা বক্সঅফিসে রাজত্ব করবে। তবে রণবীরের ANIMAL-যে হারে প্রশংসা পাচ্ছে, তাতে ইতিমধ্যেই ছবি ভক্তদের চোখে ব্লকবাস্টার হয়ে গিয়েছে। তবে স্যাম বাহাদুরও ভালই প্রশংসা পাচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে আরও অভিনয় করছেন সান্যা মালহোত্রা এবং ফাতিমা শেখ।

ভিকি কৌশলের অভূতপূর্ব পারফরম্যান্স মন ছুঁয়ে গেছে খোদ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রারও। ইতিমধ্যেই ভিকি কৌশল অভিনীত স্যাম বাহাদুর দর্শকদের মধ্যে বেশ শোরগোল ফেলে দিয়েছে। জীবনীমূলক যুদ্ধের সিনেমাটি বক্সঅফিসে আগুন লাগিয়ে দেবে বলেও আশা করছেন বাণিজ্যিক বিশেষজ্ঞরা। ছবিটি নিয়ে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা তাঁর চিন্তাভাবনা শেয়ার করে X-এ লিখেছেন, “একটি দেশ যখন তাদের নায়কদের গল্প বলে সিনেমা তৈরি করে তখন একটি শক্তিশালী গুণী চক্র তৈরি হয়। বিশেষ করে সৈনিক এবং নেতৃত্ব এবং সাহসের বর্ণনা সম্পর্কে। মানুষের গর্ব ও আত্মবিশ্বাস বেড়ে যায়। আরও নায়কের আবির্ভাব হয় যখন লোকেরা জানে তাদের সাহসকে সম্মানিত করা হবে। হলিউড এক শতাব্দী ধরে এই পুণ্যচক্র তৈরি করেছে। তাই আমাদেরকে এই ধরনের সিনেমা উপহার দেওয়ার জন্যে @RonnieScrewwala আপনাকে ধন্যবাদ। বিশেষ করে এই ‘গজব কা বান্দা, সব কা বান্দা’ গানটি বলে। মুভিটি ত্রুটিহীন নয় কিন্তু @vickykaushal09 নিজেকে স্যাম বাহাদুরে রূপান্তরিত করেছে, তাও আবার পুরস্কার বিজয়ী চরিত্রে। এটি দেখুন এবং একজন খাঁটি ভারতীয় নায়ককে উল্লাস করুন।”

স্যাম বাহাদুর ছবিতে ভিকিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে এবং এটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত। যেখানে স্যাম মানেকশ ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, যার পরে একটি নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়েছিল। এটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। এতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, গোবিন্দ নামদেব, মহম্মদ জিশান আইয়ুব এবং নীরজ কাবি।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ