ম্রুণাল ঠাকুরের আসন্ন ছবির প্রি-ইভেন্টে বিজয়-রশ্মিকার অশ্লীল ছবির প্রদর্শন

তাও আবার ব্যক্তিগত, গুজবযুক্ত ছবি ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন অবাক হয়েছেন যখন বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার মালদ্বীপের ছবি হাই নান্না প্রাক-রিলিজ ইভেন্টে প্রদর্শিত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাংঘাতিক! অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের আসন্ন ছবি ‘হাই নান্না’-র প্রাণ ইভেন্টে এ কী ঘটে গেল? শেষে কিনা সামনে চলে এলো বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার মালদ্বীপ ভ্রমণের ছবি। এই নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে বিনোদন মহলে। বিজয়-রশ্মিকার প্রেম নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা জল্পনা, কল্পনা। তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়া, ইভেন্টে যোগ দেওয়া সবটাই জল্পনাকে উস্কে দিচ্ছে প্রতিবার। আজও আবার দুজনকে একই হুডিতে বিমানবন্দরে দেখা গেল।কিন্তু কিছুতেই তারকারা রহস্যভেদ করছেন না। গতকাল বিশাখাপত্তনমে নানি এবং ম্রুণাল ঠাকুরের আসন্ন ছবি ‘হাই নান্না’র প্রাক-রিলিজ ইভেন্ট ছিল। সেখান থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে। ছবিটি ৭ ই ডিসেম্বর মুক্তির জন্যে তৈরি৷ গতকাল ছবির প্রি-রিলিজ ইভেন্টের বড় স্ক্রিনিংয়ে হাই নান্নার দল ছবিটির স্ক্রিনিংয়ের বদলে মালদ্বীপে বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকার একটি ব্যক্তিগত ছবি প্রদর্শন করে ফেলেন।

যা রীতিমতো উপস্থিতদের অবাক করেছে। যা দেখে বিজয় এবং রশ্মিকার ভক্তরা রীতিমতো রেগে ফায়ার— এমনকী দর্শকের আসনে বসে থাকা ম্রুণাল নিজেও হয়ে গিয়েছেন অবাক। আসলে পরে শোনা যায়, অনুষ্ঠানের সঞ্চালিকা সুমা ফটোটিকে নিয়ে মজা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা বিতর্কের জন্ম দেয়। ভক্তদের মতে, এক তারকার ছবির ইভেন্টে অন্য তারকাদের নিয়ে মশকরা করা ঠিক নয়। তাও আবার ব্যক্তিগত, গুজবযুক্ত ছবি ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন অবাক হয়েছেন যখন বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার মালদ্বীপের ছবি হাই নান্না প্রাক-রিলিজ ইভেন্টে প্রদর্শিত হয়েছিল। বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার ভক্তরা এর পিছনে নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁরা ব্যঙ্গ করে বলেন, যে নায়করা ব্যক্তিগত বিষয়ে ট্রোলিং বা মন্তব্য করার জন্য ভক্তদের বারণ করে, তাঁরাই আনার সিনেমা প্রচারের জন্য দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে যেকোনো ধরনের ব্যবস্থা কোর্টে পারে।

হাই নান্না ছবির সঙ্গে বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার কোনও সম্পর্ক নেই। ছবিতে নানি এবং মৃণাল ঠাকুর অভিনয় করেছেন। রশ্মিকা বা বিজয় কেউই ছবির অংশ নন। কিন্তু তবুও ইভেন্টে তাদের ছবি দেখে বিস্মিত ম্রুণাল নিজেও। তবে দলটি তাঁদের কাছ থেকে অনুমতি পেয়েছে নাকি তাদের সম্মতি ছাড়া ছবি ব্যবহার করেছে তা জানা যায়নি। অনুষ্ঠানের আয়োজক সুমা অকপটে বলেন, “আপনিই সেই দিন যিনি বালিতে গিয়েছিলেন। আমার তখনই সন্দেহ ছিল। আপনি কি এমন ছবিও ক্লিক করার কথা? এমনকি আপনি একজন সেলিব্রিটি ফটোগ্রাফার হলেও, গোপনীয়তা বলে কিছু আছে। তারা যাই দেখুক না কেন, তারা এটি প্রদর্শনে রেখেছে। আমি এর জন্য দুঃখিত।”

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা