অভিনয় থেকে অবসর নিচ্ছি না, ২৪ ঘন্টার মধ্যে ডিগবাজি সুবিধাবাদী বিক্রান্তের

এখানে বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি তার অবসর ঘোষণা করলে ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সবাই ভাবছিল যে হঠাৎ করেই কীভাবে ক্যারিয়ারের শীর্ষে অভিনয়কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৪ ঘন্টার মধ্যেই ইউ-টার্ন অভিনেতা বিক্রান্ত ম্যাসির। গতকাল সোমবার (২ ডিসেম্বর) মোদি ঘনিষ্ঠ বিক্রান্ত ম্যাসি ঘোষণা করেছিলেন, তিনি অভিনয় থেকে অবসর নিচ্ছেন। মাত্র ৩৭ বছর বয়সে অভিনেতার এমন সিদ্ধান্তে রীতিমতো চমকে যান অভিনেতা ভক্তরা। বিক্রান্ত ম্যাসির অবসরের ঘোষণা ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কেরিয়ারের শীর্ষে উঠে অভিনয়কে বিদায় জানানোর সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা? তাহলে কি সব শেষ? গতবছর বিক্রান্ত ম্যাসির ’12th fail’ বক্সঅফিসে ঝড় তুলেছিল রীতিমতো। আর এই ছবিই অভিনেতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তবে কেন এমন সাফল্যকে এত তাড়াতাড়ি বিদায় জানাচ্ছেন বিক্রান্ত ম্যাসি? এবার সবার প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজেই। ২৪ ঘন্টার মধ্যে মত পাল্টালেন সুবিধাবাদী বিক্রান্ত ম্যাসি।

যদিও অনেকেই বলেছিলেন, অভিনেতা হয়তো কোনও কিছুর প্রচার চালাতে এমন পরিকল্পনা করছেন। এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে বিক্রান্ত জানিয়েছেন, সবাই তাকে ভুল বুঝেছে, তিনি অবসর নিচ্ছেন না। ইন্ডাস্ট্রিকেও বিদায় জানাচ্ছেন না। তিনি শুধু একটি বিরতি নিচ্ছেন। তবে তিনি যে সকল চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন, সেগুলো তিনি সম্পূর্ণ করবেন। এরপর তিনি বিরতি নেবেন। আসলে তাঁর দীর্ঘ বিরতির প্রয়োজন। তাঁর স্বাস্থ্যও ভালো যাচ্ছে না। মানুষ তাঁর পোস্ট ভুল পড়েছে। তবে বিক্রান্ত বিরতির পরে কবে শোবিজে ফিরবেন তা জানাননি। বর্তমানে তার শেষ দুটি ছবির অপেক্ষায় ভক্তরা। গতকাল ইন্সটা হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে অভিনেতা জানিয়েছিলেন, ‘পরিবারের সঙ্গে আমি সময় কাটাতে চাই। সম্প্রতি এক ছেলের বাবা হয়েছি। গত কয়েক বছর আমার সময়গুলি খুবই আশ্চর্যজনক ছিল। আপনাদের সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি যে, এবার বাড়ি ফিরে যাওয়ার সময় এসেছে। স্বামী, বাবা ও ছেলে হিসেবে এবং অভিনেতা হিসেবেও। সুতরাং, ২০২৫ সালে, আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। বহু বছরের স্মৃতি নিয়ে আমি অভিনয় ছাড়ছি।’

এদিকে গতকাল সোমবার সংসদ ভবনে বিক্রান্ত ম্যাসির ফিল্ম দ্য সবরমতি রিপোর্টের বিশেষ স্ক্রিনিং ছিল। যেটি গুজরাতের ২০০২ সালের গোধরা দাঙ্গার উপর ভিত্তি করে তৈরি। সরকারের সহযোগিতাও পেয়েছে ছবিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সংসদে তাঁর মন্ত্রীদের সঙ্গে বসে ছবিটি দেখেছেন এবং প্রশংসা করেছেন বিক্রান্ত ম্যাসির অভিনয়ের। তা সত্ত্বেও অভিনয়কে বিদায় জানাচ্ছেন নায়ক, বিষয়টি ভাইরাল হতেই ভোল বদলালেন মোদি ঘনিষ্ঠ।২৪ ঘন্টা বাদেই ইউ টার্ন নিয়ে জানালেন তিনি বিরতি নিচ্ছেন, অভিনয় বিষয় জানাচ্ছেন না।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে