প্রতারকের খপ্পরে বিক্রান্ত ম্যাসির স্ত্রী, সাইবার জালিয়াতির শিকার ’12th fail’ অভিনেতাও

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের পর বছর ধরে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির পরিবার। সম্প্রতি মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে সাইবার প্রতারণার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভ ফেইল’ অভিনেতা। পাশাপাশি জানালেন, একাধিকবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। আসলে অভিনেতার আসন্ন সিরিজটি সাইবার প্রতারণার বিষয়বস্তু নিয়েই নির্মিত হয়েছে। যেখানে সাধারণ মানুষের উপর অনলাইন জালিয়াতির কেমন প্রভাব পড়ে সেটাই দেখানো হয়েছে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সেই বিষয়েই কথা বলতে গিয়ে অভিনেতা জানালেন, তিনি নিজেও একাধিকবার জালিয়াতির শিকার হয়েছেন।

তাঁর কথায়, ‘আমার সঙ্গে সাইবার প্রতারণার ঘটনা ৩-৪ বার হয়েছে। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দুবার হ্যাক হয়েছিল। আমার ফেসবুক অ্যাকাউন্ট একবার হ্যাক হয়েছাল। আমার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’বার প্রতারণামূলকভাবে টাকা কেটে নেওয়া হয়েছিল। সম্প্রতি আমার পরিবারের আরও এক সদস্য সাইবার প্রতারণার শিকার হয়েছেন। যে কারণে তিনি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অমিত দুবের কাছ থেকে পেশাদার সাহায্য নিয়েছিলেন।’

এরপর ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ প্রসঙ্গে ম্যাসি বলেছেন, এই সিরিজে এমন একটি বিষয় তুলে ধরা হয়েছে, যা আজকের ডিজিটাল বিশ্বে প্রায় প্রত্যেককেই প্রভাবিত করছে। এই সিরিজে ম্যাসি খলনায়ক মার্টিন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া এদিন ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন রাজকুমার হিরানি, আরশাদ ওয়ার্সি, বীর হিরানি, মোনা সিং, শান্তনু মৈত্র, স্বানন্দ কিরকিরে, পরিচালক অবিনাশ অরুণ এবং অলোক জৈন। গায়িকা শ্রেয়া ঘোষালও বিশেষ উপস্থিতি করেছেন। ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ ৩ জুলাই জিওহটস্টারে প্রিমিয়ার হতে চলেছে।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?