আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সঞ্জয় দত্ত-সুনীল শেট্টির সঙ্গে তিনটি ছবি করেছিলেন কাম্বলি, কী হাল হয়েছিল ছবিগুলোর

নিজস্ব প্রতিনিধি: বিনোদ কাম্বলি, একজন ভারতীয় ক্রিকেটার। যিনি বর্তমানে থানে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত, অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন বিনোদ কাম্বলি। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। সম্প্রতি ছোটবেলার বন্ধু শচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তাঁকে শচিনের হাত জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। তবে এখন তিনি ভাল আছেন। ক্রিকেটকে এখনও তিনি বড্ড ভালবাসেন। কিন্তু জানেন কী, বিনোদ কাম্বলি ক্রিকেটারের পাশাপাশি একজন অভিনেতাও ছিলেন। ক্রিকেট কেরিয়ারের পতনের পর তিনি তিনটি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু সবকটি ছবিই বিগ ফ্লপ হয়। অথচ, সে সব ছবি গুলিতে বলিউডের দাপুটে অভিনেতারা অভিনয় করেছিলেন।

২০০২ সালে ‘অনর্থ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বিনোদ কাম্বলি। যেখানে অভিনয় করেছিলেন, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, গৌতম রোদে, এবং আশুতোষ রানা। কিন্তু চূড়ান্ত ফ্লপ হয়েছে ছবিটি। ৭ কোটি টাকা বাজেটে ছবিটি তৈরি হলেও প্রযোজকরা সিনেমাটির খরচও আদায় করতে পারেননি। কিছু বড় নাম থাকা সত্ত্বেও এটি বক্স অফিসে একটি ছাপ ফেলতে ব্যর্থ হয়েছিল ছবিটি। কিন্তু ‘অনর্থ’ ছিল সর্বাধিক পরিচিত ছচ, কারণ ছবিতে সঞ্জয় দত্ত এবং সুনীল শেট্টি একসঙ্গে অভিনয় করেছিলেন।  গৌতমের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কাম্বলি। ছবিটি পরিচালনা করেছেন রবি দেবন। এই ছবিটি থেকে কাম্বলির অনেক প্রত্যাশিত ছবি ছিল। ছবিটি বক্স অফিসে মাত্র ৫ কোটি টাকা আয় করেছিল। প্রথম ছবিতেই ব্যর্থতার কাতারে ডুবে যান কাম্বলি। কিন্তু তিনি আশা ছাড়েননি, এরপর তিনি ২০০৯ সালে ‘পাল পাল দিল কে সাত’ ছবিতে কাজ করেছিলেন। যে ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন অজয় জাদেজাও। এছাড়াও তিনি ২০১৫ সালে একটি কন্নড় ছবিতে অভিনয় করেন। কিন্তু এই ছবিগুলিও ফ্লপ হয়। এত বড় তারকাদের সঙ্গে কাজ করেও তিনি বলিউডে নিজের পরিচয় বানাতে পারেননি। একটি টিভি সিরিয়ালেও কাজ করেছিলেন বিনোদ কাম্বলি। এই শোটির নাম ছিল ‘মিস ইন্ডিয়া’ যা ২০০৪ সালে সম্প্রচারিত হয়েছিল। এতে অভির ভূমিকায় অভিনয় করেছেন কাম্বলি। যদিও এই শো কাম্বলিকে বিশেষ পরিচিতি এনে দিতে পারেনি। এবং কোটি কোটি টাকা ক্ষতি হয়। 

ক্রিকেট ছাড়ার পরেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। যে কারণে এখন তিনি স্বাস্থ্যগত নানা সমস্যায় ভুগছেন। বাঁহাতি ব্যাটসম্যান কাম্বলি টেস্ট ম্যাচে মোট ১০৮৪ রান করেছিলেন। যার মধ্যে চারটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে। শুধু তাই নয়, একদিনের আন্তর্জাতিক ম্যাচে কাম্বলি মোট ২৪৭৭ রান করেছিলেন। কিন্তু নিজের কোনও কেরিয়ারেই সফল হলেন না বিনোদ কাম্বলি। তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শচিন তেন্ডুলকরকে ভগবান হিসেবে মানেন। তিনি ক্রিকেট কেরিয়ারে গড়ার সময়ে মাথায় রাখতেন যে, শচিন তেন্ডুলকরের হাত তাঁর মাথায় সবসময় আছে।

Published by:

Share Link:

More Releted News:

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

অপু-দুর্গার দৌড় থেকে চারুলতার নীরবতা, জন্মদিনে ফিরে দেখা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি

ওয়াংখেড়েতে কেন নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘাতে জড়ান কিং খান? মুখ খুললেন প্রাক্তন পুলিশ কর্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ