বিনোদ খান্নার বিরুদ্ধে মাধুরীকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ, দায়ী কে?

মাধুরী দীক্ষিতের ডেবিউ চলচ্চিত্র 'দয়াবান', ছবিটি হয়তো সকলেই দেখেছেন। ছবির দৃশ্যগুলো আজও নব্বইয়ের দর্শকদের চোখে তাজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধুরী দীক্ষিতের ডেবিউ চলচ্চিত্র ‘দয়াবান’, ছবিটি হয়তো সকলেই দেখেছেন। ছবির দৃশ্যগুলো আজও নব্বইয়ের দর্শকদের চোখে তাজা। ছবির কয়েকটি দৃশ্য আজও বিতর্কিত। যেখানে অভিনেতার বিনোদ খান্নার সঙ্গে মাধুরীর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন, তাঁদের অন্তরঙ্গ দৃশ্য-সবটাই দর্শকদের মনে ঝড় তুলেছিল। নব্বইয়ের দশকের ছবিগুলিতে এমন ঘনিষ্ঠ দৃশ্য খুব কমই দেখা যেত। সেখানে বিনোদ-মাধুরীর সেই চুম্বনের দৃশ্যগুলি আজও সোশ্যাল মিডিয়ায় চর্চিত হয়।

শোনা যায়, ‘দয়াবান’ ছবিতে মাধুরীর সঙ্গে চুম্বনের দৃশ্যগুলি শুটিংয়ের সময় নাকি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বিনোদ খান্না। শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও নাকি তিনি মাধুরীকে চুম্বন করে চলেছিলেন। বারবার থামতে বললেও থামেননি তিনি। অভিযোগ ছিল, তিনি মাধুরীকে জোর করে চুম্বন করেছিলেন। এমনকি চুম্বনের সময়ে মাধুরীকে কামড়েও দিয়েছিলেন তিনি। এই নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে। কিন্তু সত্যিই কী অভিনেতা সেই সময় মাধুরীকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি? তাঁকে কামড়ে দিয়েছিলেন? এবার এই বিষয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার একজন ঘনিষ্ঠ বন্ধু জ্যোতি ভেঙ্কটেশ। তিনি সেই সময়ের একজন তুখোড় সাংবাদিক ছিলেন।

সম্প্রতি একটি সংবাদ সাক্ষাৎকারে তিনি তাঁদের চুম্বনের দৃশ্যের পেছনের সত্য নিয়ে জানিয়েছেন, ‘বিনোদ আমার খুবই কাছের বন্ধু ছিলেন। আমরা মনে হয় না, সেই সময় শুটিংয়ে তিনি এমন কিছু করেছিলেন। মাধুরী তখন নবাগতা ছিলেন। তাঁর সঙ্গে যদি কেউ এমন করতেন, তাহলে নিশ্চয়ই তিনি এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতেন। এটা আদৌ কারও দোষ ছিল কিনা আমার জানা নেই। আমার মনে হয়, যদি এই ঘটনার পেছনে কেউ দায়ী থেকে থাকেন, তিনি হলেন পরিচালক নিজেই। কারণ তার কথাতেই তারকারা সেটে ওই চুম্বনের দৃশ্যে শুটিং করেছিলেন। এই ছবির পরিচালক ছিলেন ফিরোজ খান। তার কথাতেই বিনোদ খান্না চুম্বন চালিয়ে গিয়েছেন। আসলে সেটে যা ঘটে, তা সবসময় প্রকাশ্যে আসে না। যদি নায়িকা না মুখ খোলেন। কিন্তু সেই সময়ে মিডিয়ায় রটে গিয়েছিল যে, বিনোদ খান্না জোর করে মাধুরীকে চুমু খেয়েছিলেন। তবে আমি এই সব জানার জন্যে একেবারেই বিনোদ খান্নাকে ফোন করিনি। তাহলে তিনি অপ্রস্তুত হয়ে যেতে পারতেন।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার