কুম্ভের ভাইরাল গার্ল থেকে বলি নায়িকা! অভিনয়ের পাশাপাশি নাচেও প্রশিক্ষণ নিচ্ছেন মোনালিসা

মাস কয়েক আগেই পরিচালক সনোজ মিশ্রের আগামী ছবি 'দ্য মণিপুর ডায়েরি'-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকুম্ভে মেলা বেচতে গিয়ে লাইমলাইটে উঠেছিলেন মোনালিসা। তাঁর অসাধারণ চোখ, গায়ের গড়ন, সুন্দর হাসি, সবটা মূহুর্তেই ভাইরাল করে দিয়েছে মোনালিসা কে। যার দরুণ তাঁর খ্যাতি পৌঁছে গিয়েছে বলিউডেও। মাস কয়েক আগেই পরিচালক সনোজ মিশ্রের আগামী ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খেরের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন মোনালিসা। সপ্তাহ কয়েক আগেই মহেশ্বর ছেড়ে মুম্বই উড়ে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, সেখানে তাঁকে অভিনয়ের ট্রেনিং করতে হবে।

হাতে ধরে অভিনয়ের A B C D শেখাচ্ছেন খোদ সনোজ মিশ্র। মধ্যপ্রদেশের একটি অতি দরিদ্র পরিবারের মেয়ে মোনালিসা, পেটের তাগিদে মহাকুম্ভে গিয়েছিলেন মালা বেচতে। কিন্তু ইউটিউবারদের তাঁকে নিয়ে নানারকম ব্লগ বানানোর অত্যাচারে আর মালা বেচা হয়নি তাঁর, বাড়ি ফিরে ধার করে সংসার চালাতে হয়েছিল। সুতরাং নায়িকার হওয়ার আদব কায়দা কিছুই জানেন না মোনালিসা। তাই শুরু থেকেই তাঁকে নানা বিষয়ে ট্রেনিং নিতে হচ্ছে। আর সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন মোনালিসা। তাঁর রূপেও এসেছে বদল। অভিনয়ের ট্রেনিং নেওয়ার পাশাপাশি তাঁকে নাচে শেখানো হচ্ছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Monalisa Bhosle (@monalisa__bhosle)

সম্প্রতি নাচের ট্রেনিংয়ের ভিডিও মোনালিসা নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, বলিউডের গানে ঠুমকা নাচতে। মোনালিসার চালচলনে ভক্তরা পাগল হয়ে উঠেছেন। কারণ তাঁর নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা পাচ্ছে। ভক্তরা তাঁর নানা প্রচেষ্টার প্রশংসা করছেন। মোনালিসা পড়াশোনাও শিখছেন। যাতে তাঁর হিন্দি লিপি বুঝতে না অসুবিধা হয়। বর্তমানে মোনালিসা মুম্বই থেকে ফিরে ইন্দোরেই পরিবারের সঙ্গে বসবাস করছেন। মেয়েকে বলিউড মুভিতে দেখতে তাঁর বাবা মা যেমন উদগ্রীব, তেমনি তাঁর ভক্তরাও উত্তেজিত।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা