নায়িকা হয়ে কোটি কোটি আয়, অভিনয়ে নেমেই কপাল ফিরল ‘ভাইরাল গার্ল’ মোনালিসার

বর্তমানে মোনালিসা নায়িকা হওয়ার পথে, আয় করছেন কোটি কোটি টাকা, একেই বলে হয়তো ভাগ্য। মুম্বই যাওয়ার পর থেকেই বিনোদন জগৎ থেকে একের পর এক অফার পাচ্ছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকুম্ভে মালা বেচতে গিয়ে কপাল ফিরেছে মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামের মেয়ে মোনালিসা ভোঁসলের। যাঁর টানা টানা চোখ, ইউনিক চেহারা মুগ্ধ করেছে সকলকে। রোজগারের আশায় মহাকুম্ভে মালা বেচতে গিয়েছিলেন মোনালিসা, কিন্তু ভাগ্যের জোরে ভাইরাল হয়ে যান। ইউটিউব, ব্লগাররা তাঁর ছোট ছোট মূহুর্তগুলি ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তাতেই বলিউডেরও নজর পড়ে তাঁর উপর। ‘দ্য মণিপুর ডায়েরি’-র জন্যে তাঁকে চুক্তিবদ্ধ করেন পরিচালক সনোজ মিশ্র। যিনি দিন কয়েক আগে ধর্ষণ মামলা কাণ্ডে ছাড়া পান।

যাই হোক, বর্তমানে মোনালিসা নায়িকা হওয়ার পথে, আয় করছেন কোটি কোটি টাকা, একেই বলে হয়তো ভাগ্য। মুম্বই যাওয়ার পর থেকেই বিনোদন জগৎ থেকে একের পর এক অফার পাচ্ছেন তিনি। বর্তমানে তাঁকে একটি মিউজিক ভিডিও-তে দেখা যাচ্ছে। যা ভক্তদের দ্বারাও দারুণ প্রশংসিত হচ্ছে। পাশাপাশি অনেক ব্র্যান্ডের অনুমোদন পাচ্ছেন তিনি। এছাড়াও তাঁর হাতে পূর্ণাঙ্গ ছবির কাজও আছে। এ আবহে মোনালিসাকে তাঁর আয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

যার উত্তর একেবারে ভিন্নভাবে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোনালিসাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘লোকেরা ভাবছেন, আপনি এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করছেন। এই বিষয়ে আপনার কী মত?’ এই প্রশ্নের উত্তরে মোনালিসা হেসে বলেন, ‘আমি একটু একটু করে উপার্জন করছি। যদিও লোকে যা বলে, তা সবসময় সত্যি হয়, তাহলে খুব শীঘ্রই কোটি টাকা আয় করব।’ মোনালিসার এই উত্তরে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। তাঁরা বলেছেন, মোনালিসা খুব মিষ্টি ও বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন। এদিকে মুম্বই গিয়ে মোনালিসার রূপ আরও খুলে গিয়েছে। নায়িকা হওয়ার আগে মোনালিসা তাঁর স্টাইল স্টেটমেন্ট এবং লুক দিয়ে দিয়ে ভক্তদের ঘায়েল করছেন।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা