পরিচালকের গ্রেফতারিতে কান্নায় ভেঙে পড়েছেন কুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা

পরিচালকের গ্রেফতারিতে মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে গেল মোনালিসার। হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। ভাইরাল হল সেই ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের মামলায় সোমবার (৩১ মার্চ) গ্রেফতার হয়েছেন পরিচালক সনোজ মিশ্র। যাঁর হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছিলেন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে। মহাকুম্ভে মালা বেচতে গিয়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যান মোনালিসা। তাঁর ইউনিক চোখ, সুন্দর মুখশ্রী সবটা আকৃষ্ট করে দর্শকদের। জাতি তাঁকে অলৌকিক সুন্দরী হিসেবে আখ্যায়িত করে। তাঁর ছবি-ভিডিও সমাজমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল। এরপরেই মোনালিসার ডাক পড়ে বলিউডে। মহেশ্বরে গিয়ে মোনালিসাকে ‘দ্য মণিপুর ডায়েরি’-র জন্যে চুক্তিবদ্ধ করেন সনোজ মিশ্র। ছবিতে অনুপম খেরের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন মোনালিসা। মুম্বইয়ে চলে গিয়েছেন মোনালিসা। সেখানে অভিনয়ের পাঠ নিচ্ছেন তিনি। কিন্তু পরিচালকের গ্রেফতারিতে মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে গেল মোনালিসার। হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। ভাইরাল হল সেই ভিডিও।

মুম্বইতে নিয়ে গিয়ে নিজে হাতে অভিনয়ের ABCD শেখাচ্ছিলেন সনোজ মিশ্র। মোনালিসাকে চলচ্চিত্রে প্রবেশ করানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল। তাই কি হয়তো হাপুস নয়ণে কেঁদে উঠলেন মোনালিসা? আসলে তা নয়, ভিডিওটি মোনালিসা যখন তাঁর পরিবারকে ছেড়ে মুম্বই পাড়ি দিচ্ছিলেন, সেই সময়েই ভিডিও। যেখানে তাঁকে অসহ্য কাঁদতে দেখা গিয়েছে। তাঁর পরিবারের একজন সদস্যকেও তার চোখের জল মুছতে দেখা যাচ্ছে। সনোজ মিশ্রের গ্রেফতারির পরেই যেহেতু ভিডিওটি ভাইরাল হয়েছে, তাই নেটিজেনরা ভাবছেন, পরিচালকের গ্রেফতারির জন্যেই হাপুস নয়নে কাঁদছেন মোনালিসা।

 

 

View this post on Instagram

 

A post shared by Mona lisa (@monalisakumbhmela)

প্রসঙ্গত, সোমবার দিল্লিতে সনোজ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীকে সিনেমায় ভূমিকা দেওয়ার নামে এবং তাঁকে বিয়ে করার অজুহাতে একাধিকবার ধর্ষণ করেছেন। অশ্লীল ভিডিও রেকর্ড করেছেন। প্রতিবাদ করার চেষ্টা করলে তা জনসমক্ষে প্রকাশ করার হুমকি দিয়েছিলেন। তিনি আগাম জামিনের আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয় এবং দিল্লি পুলিশ সোমবার তাঁকে গ্রেফতার করে।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা