‘দেশের মানচিত্রের উপর পা’, নেটপাড়ার রোষের মুখে অক্ষয় কুমার

এমনকী পাঠানের বয়কট প্রসঙ্গ টেনে অনেকেই বলেন, ‘‘যারা ‘পাঠান’ বয়কট করতে চেয়েছিল, তারা এখন কোথায় গেল?’’

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের খিলাড়ি কুমার তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশভক্তিতে নায়কের জুড়ি মেলা ভার।তবে সেলিব্রিটিদের তো পান থেকে চুল খসলেই অপমানের শেষে নেই। নেটদুনিয়ায় শুরু হয়ে যায় সমালোচনার ঢেউ। যাই হোক, দেশপ্রেমের জন্যে মাঝে মধ্যেই খবরে থাকেন অক্ষয় কুমার। বছরে অন্যান্য তারকাদের তুলনায় একটু বেশি মুভি রিলিজ হয় তাঁর। তবে বেশিরভাগ ছবিই সাফল্যের মুখ দেখেনা। এবার একেবারে উল্টো কারণে শিরোনামে এলেন আক্কি।

সম্প্রতি তাঁর একটি ভিডিওতে দেখা গেল, দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটছেন তিনি। তাই দেখে খেপে বম্ব ভক্তরা। সমাজমাধ্যমে একের পর এক কটাক্ষের সম্মুখীন হলেন অক্ষয় কুমার। জানা গিয়েছে, এক উড়ান সংস্থার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর অক্ষয় কুমার। এই বিজ্ঞাপনে তাঁর পাশাপাশি অভিনয় করেছেন দিশা পটানি, নোরা ফতেহি, মৌনি রায়ও। সেই বিজ্ঞাপনের ভিডিওতেই দেখা গিয়েছে, একটি প্রতীকী গ্লোবের উপর দিয়ে হাঁটছেন অক্ষয়, মৌনি, নোরা-সহ সকলৈই। সমাজমাধ্যমে সেই বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করতেই আমজনতার রোষের মুখে পড়েন অক্ষয়। ভারতের মানচিত্রের উপর দিয়ে কেন হাঁটছেন তিনি, চূড়ান্ত অপমান দেশকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অভিযোগ সাধারণ মানুষের। কেউ কেউ বলেছেন, দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটা মানে দেশমাতৃকাকে লাথি মারার সমান। কী ভাবে এমন কাজ করলেন তিনি! আসলে কানাডার নাগরিক হয়ে ভারতমাতার প্রতি শ্রদ্ধা জাগবে কী করে, এমন খোঁচাও দিয়েছেন অনেকে! এমনকী পাঠানের বয়কট প্রসঙ্গ টেনে অনেকেই বলেন, “যারা ‘পাঠান’ বয়কট করতে চেয়েছিল, তারা এখন কোথায় গেল?” টুইটারে প্রশ্ন আমজনতার। তবে মানচিত্র বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি অক্ষয় কুমার। ভিডিওটাও একই ভাবে রয়ে গিয়েছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র