৩০ হাজার কোটি সম্পত্তি নিয়ে বিরোধের মধ্যেই করিশ্মার ভূয়সী প্রশংসা সঞ্জয় কাপুরের বোনের

সেও একজন মা। সে খুব ভালো মা, আমাকে তাঁকে সেটা দিতে হবে। পরিবারকে এক হতে দেওয়ার ক্ষেত্রে সে খুব ভালো কাজ করেছে। যা কিছুই হয়ে যাক না কেন, আমি তার প্রশংসা করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস দুয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় কাপুর। জানা যায়, লন্ডনের মাটিতে পোলো খেলার সময় তাঁর মুখে মৌমাছি ঢুকে গলায় আটকে যায়। হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু হয়। প্রাক্তন স্বামীর শেষকৃত্যে ছেলে-মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর। কিন্তু সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর পরিবারে নতুন অশান্তির সৃষ্টি হয়েছে। সঞ্জয় কাপুরের প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর ভাগ কারা কারা পাবেন, তা নিয়েই তাঁদের পরিবারে একপ্রকার যুদ্ধ বেধেছে।

জানা গিয়েছে, প্রাক্তন স্বামীর সম্পত্তিতে ভাগ চেয়েছেন করিশ্মা কাপুরও। ২০১৬ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে করিশ্মার কাপুরের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ছেলে ও মেয়েকে নিয়ে একাই বসবাস করেন করিশ্মা কাপুর। তবে নিয়মিত ছেলে-মেয়েদের খবর নিতেন সঞ্জয় কাপুর। কিন্তু গত কয়েকদিন ধরে চলা সঞ্জয় কাপুরের ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। যেটিতে প্রয়াত শিল্পপতির মা রানি কাপুর এবং তার বিধবা প্রিয়া সচদেব জড়িত। এমনকি করিশ্মার নামও শিরোনামে হচ্ছে। তবে অভিনেত্রী এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

অন্যদিকে সঞ্জয়ের বোন মান্ধিরা কাপুর সম্প্রতি করিশ্মার ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন, “সেও একজন মা। সে খুব ভালো মা, আমাকে তাঁকে সেটা দিতে হবে। পরিবারকে এক হতে দেওয়ার ক্ষেত্রে সে খুব ভালো কাজ করেছে। যা কিছুই হয়ে যাক না কেন, আমি তার প্রশংসা করি। আমার মনে হয় বাচ্চারা ঘনিষ্ঠ ছিল, এবং তাদের মধ্যে একটা দারুন সম্পর্ক ছিল। আশা করি, কোনওভাবে, আমরা এটা চালিয়ে যেতে পারব এবং পরিবারকে আবার এক হতে দেব। কারণ সে তার বাচ্চাদের জন্য যেকোনো মায়ের মতোই যত্ন নিচ্ছে, এবং সে সেটাই করছে।” যখন মান্ধিরাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁর কী করিশ্মার সঙ্গে যোগাযোগ রয়েছে? তখন তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমি নিশ্চিত সেও প্রিয়ার সঙ্গে যোগাযোগ করে। বাস্তবতা হল, আমাদের সবারই একটা ভাল সম্পর্ক ছিল। বাচ্চারা মাকে দেখতে আসছে। আমরা সবাই যোগাযোগ রাখছি। এটা পারিবারিক কলহের জন্য নয়।” কিছুদিন আগে, রাখি বন্ধনে, মান্ধিরা তার প্রয়াত ভাই সঞ্জয়ের জন্য একটি আবেগঘন পোস্ট লিখেছিলেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!