‘আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে’, ঘোষণা রণবীর-আলিয়ার

অবশেষে আমাদের জীবনের সেরা মুহূর্ত, আমরা এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছি এবং আমাদের একটি জাদুকরী মেয়ে হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান! বলিউডের পাওয়ারফুল দম্পতি রণবীর-আলিয়ার ঘর আলো করে এলো লক্ষ্মী, মাত্র আট মাসেই কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী আলিয়া ভাট। আজ সকালেই প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে আলিয়াকে নিয়ে যাওয়া হয় গুরগাঁওয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। সেখানেই দুপুর সাড়ে ১২ টা নাগাদ সন্তানের জন্ম দেন নায়িকা। আপাতত কাপুর পরিবারে বইছে খুশির আবহাওয়া।

তবে রণবীর-আলিয়ার বাবা-মা হওয়ার প্রথম খবর নিশ্চিত করবে রণবীরের দিদি ঋদ্ধিমা। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে পৌঁছন আলিয়া। স্ত্রী-এর এহেন অবস্থায় রণবীর তাঁর সমস্ত কাজ-কর্ম ফেলে দিয়ে আলিয়ার সঙ্গেই হাসপাতালে পৌঁছন। সঙ্গে পৌঁছেছিলেন আলিয়া-রণবীরের গোটা পরিবার সোনি রাজদান, শাহীন ভাট এবং নীতু কাপুর। হাসপাতালের একজন ব্যক্তি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই নিয়মিত সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হাসপাতালে যেতেন আলিয়া চেক-আপের জন্যে। অবশেষে সূর্যের আলো ফুটল। মহেশ ভাট এবং প্রয়াত কিংবদন্তি ঋষি কাপুরের পরিবারে এলো নতুন সদস্য। দাদু হলেন তাঁরা। সন্তান জন্মের কিছুক্ষণ পরেই আলিয়া তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নতুন মাম্মি-ড্যাডি হওয়ার সুখবর ভাগ করে নেন তাঁর ভক্তদের সঙ্গে।

সঙ্গে জানান, “অবশেষে আমাদের জীবনের সেরা মুহূর্ত, আমরা এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছি এবং আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে। ইতিমধ্যেই আনন্দ উপভোগ করতে ব্যস্ত আমরা সবাই, আশীর্বাদিত এবং আচ্ছন্ন পিতামাতা!! প্রেম এবং ভালবাসায় আলিয়া এবং রণবীর।” ইতিমধ্যেই এই আনন্দের খবরে মজে আছেন গোটা বলিউড। নতুন বাবা-মা কে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্কা শর্মা থেকে শুরু করে মৌনি রায়, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, সোফি চৌধুরী, শ্বেতা বচ্চন, শাহিন ভাট, নেহা ধুপিয়া, ঈশান খট্টর, রিয়া কাপুর, কৃতি স্যানন সকলেই। তাঁরা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়েই নিজেদের ভালোবাসা জানিয়েছেন।

আলিয়া ভাট এবং রণবীর কাপুর ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং সেট থেকেই ডেটিং শুরু করেন৷ প্রায় পাঁচ বছর পর চলতি বছরের ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধেন৷ ঘনিষ্ঠ পরিবার এবং উপস্থিত বন্ধুদের উপস্থিতিতে রণবীরের বাড়ি বাস্তুতেই বিবাহ সম্পন্ন হয় রণবীর-আলিয়ার। বিয়ের মাত্র দুই মাস পরে, আলিয়া তাঁর গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। যা শুনে গোটা বিশ্ব হতভম্ব হয়ে গেলেও ভক্তরা অপেক্ষায় ছিলেন আজকের দিনটির জন্যে। যদিও অন্তঃসত্ত্বা অবস্থাতেই আলিয়া কোনো শ্যুট হোক বা ছবির প্রচার হোক সবটাই কোনোরকম বিড়ম্বনা না করেই সামলেছিলেন। এমনকী প্রেগন্যান্সি অবস্থাতেই তিনি তাঁর ডেবিউ হলিউড মুভি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং করে এসেছেন। সুতরাং একেবারেই বিরতি না দিয়ে নিজের কাজ সামলেছিলেন নায়িকা। আপাতত আলিয়া-রণবীরের সন্তানের মুখ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের