Loading live market data...
Loading active stocks...
Connecting...

কেমন হবে জিতের পরবর্তী ছবি ‘চেঙ্গিজ’, জেনে নিন ছবি সম্পর্কিত কিছু অজানা তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই জিতের আসন্ন ছবি, ‘রাবন’-এর মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। এমনকি ‘রাবন’-এর ফার্স্ট লুক দেখেই ভক্তদের মনে উন্মাদনার সৃষ্টি হয়েছিল। সবার ধারণা, ফের পুরোনো ফর্মে জিত কামব্যাক করছেন। তবে ‘রাবন’ মুক্তির আগেই জিতের পরবর্তী ছবি ‘চেঙ্গিজ’-এর ফার্স্ট লুক নিয়ে ভক্তদের মধ্যে রীতিমতন হইচই পড়ে গিয়েছে।

এই ছবির, পোস্টার দেখেই সবাই আঁচ করছেন যে, এই ছবি টলিউডকে ফের বাণিজ্যিক সাফল্যের মুখ দেখাবে। পোস্টারে, জিতকে ডনের লুকে দেখা যাচ্ছে। পরণে স্টাইলিশ চেকার্ড স্যুট, চোখে চশমা, হাতে সিগারেট সবকিছুই দর্শক আকৃষ্ট করতে যথেষ্ট। এই ছবিটি মুলত, অ্যাকশন থ্রিলার হবে। পরিচালনার দায়িত্ব রয়েছেন, রাজেশ গাঙ্গুলি।

মুখ্য চরিত্রে রয়েছেন জিৎ। পাশাপাশি আছেন, শাতাফ ফিগার এবং সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, বলিউড অভিনেতা রোহিত বোস রায়। আর, শতাফ ফিগার একজন দুর্নীতিবাজ পুলিশের ভূমিকায় থাকবেন। শোনা গিয়েছে, নব্বই দশকের কলকাতার কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এই ছবিটি গঠিত হবে। উল্লেখ্য, জিতের বহু প্রতীক্ষীত ছবি, ‘রাবন’ মুক্তি পাচ্ছে আগামী ২৯ এপ্রিল৷ যেখানে, জিৎ ছাড়াও আছেন, তনুশ্রী চক্রবর্তী, লহমা ভট্টাচার্য, শতাফ ফিগার, খারাজ মুখার্জী।

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা