Loading live market data...
Loading active stocks...
Connecting...

পেশাগতভাবে যাঁরা অমিতাভকে অনুকরণ করেন, তাঁদের পরামর্শ নায়কের আইনজীবীর

তবে, যারা পেশাদারভাবে মেগাস্টারকে অনুকরণ করে তাঁদের ক্ষেত্রেও কি এই নিয়ম বরাদ্দ থাকবে? এ বিষয়ে নায়েক বলেন, “এই আদেশ নিরঙ্কুশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই অমিতাভ বচ্চন তাঁর কন্ঠ, ছবি, ভিডিও, যাতে তাঁর অনুমতি ছাড়া আর কেউ ব্যবহার করতে না পেরে সেই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন স্বয়ং বিগ বি। তাঁর আবেদনে সাড়া দিয়ে দিল্লি হাইকোর্ট অমিতাভ বচ্চনের ‘ফটো, কণ্ঠ, নাম বিনা অনুমতিতে আর ব্যবহার করা হবে না’ এই রায় ঘোষণা করেছে কিছুদিন আগেই। কিন্তু আচমকা কেন এই পদক্ষেপ নিতে হল মেগাস্টারকে? অন্তর্বর্তী আদেশের দিন কয়েক বাদেই দিল্লি হাইকোর্টের অ্যাডভোকেট তথা অভিনেতার আইনজীবী অমিত নায়েক স্পষ্ট করলেন এই বিষয়টা। “কেবিসি লটারি” এর পিছনে থাকা বেশ কয়েকটি ব্যক্তির নামে উঠে এসেছে প্রবীণ অভিনেতার মামলায়। এক দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি'(কেবিসি) তে হোস্ট করছেন অমিতাভ৷ শুক্রবার বিচারপতি নবীন চাওলা, অমিতাভের আবেদনে সাড়া দিয়ে রায়দান করেছেন।

অমিতাভের আইনজীবী অমিত নায়েক ইন্ডিয়ানএক্সপ্রেসকে বলেছেন, “মেগাস্টারের বৈশিষ্ট্যগুলি অপব্যবহার করা হচ্ছিল। একটি জাল ভিডিও কল থেকে, তাঁর ছবিগুলি নিয়ে কেলেঙ্কারি কাজে ব্যবহার করা হচ্ছিল। আর মেগাস্টারের ছবি ব্যবহার করে লোকেদের আমন্ত্রণ জানানো হচ্ছিল। তাঁর নামে ডোমেন ব্যবহার করে “বাণিজ্যিক শোষণ” করা হচ্ছিল৷ মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশকারীরা কৌন বনেগা ক্রোড়পতি-এই শোয়ের সঙ্গে বেআইনিভাবে নিজেদের বেআইনি লটারি সংস্থা যুক্ত করে পরিচালনা করছিল। তা দেখেই অমিতাভ মামলা দায়ের করেছিলেন৷”

নায়েক আরও বলেন, “এই অ্যাকশনের কারণ ছিল, যখন আমরা আবিষ্কার করলাম যে মিঃ বচ্চনের নাম, ছবি অনেক লোক ব্যবহার করছেন। তারপরেই আমরা এই বিষয়ে হাইব্রিড পদক্ষেপ নিয়েছি। এই মামলার ভিত্তিতেই আমরা তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর, তাঁর গুণাবলী ইত্যাদি ব্যবহার না করার জন্য পরম আদেশ পেয়েছি।” তবে, যারা পেশাদারভাবে মেগাস্টারকে অনুকরণ করে তাঁদের ক্ষেত্রেও কি এই নিয়ম বরাদ্দ থাকবে? এ বিষয়ে নায়েক বলেন, “এই আদেশ নিরঙ্কুশ। উদাহরণ স্বরূপ, আপনি একজন সংবাদ প্রতিবেদক, মিঃ বচ্চন বা কোনো সেলিব্রিটির সঙ্গে আপনার আচরণ ন্যায্য। তবে আদালত সিদ্ধান্ত নেবে কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য। আর শুধুমাত্র মিস্টার বচ্চনই এই সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি তাঁর নাম, কণ্ঠ কিভাবে ব্যবহার করতে চান। গুজরতে একটি লটারি হয়েছে যেখানে আসামীরা নির্লজ্জভাবে কেবিসির লোগো ব্যবহার করছিল।”

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার