যখন লিওনার্দো অভিনীত ‘বডি অফ লাইজ’ ছবিতে কাজ করতে অস্বীকার করেন নানা পাটেকর

রিডলি স্কট দ্য পুল দেখেছে এবং আমাকে একটি ইমেল পাঠিয়েছে। বডি অফ লাইস-এ মার্ক স্ট্রং-এর ভূমিকার জন্য তিনি নানা পাটেকরকে চেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। যিনি মাঝে মধ্যেই একাধিক বিস্ফোরক মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন। গতকাল থেকেই তাঁর একাধিক বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এসেছে। এবার একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অনুরাগ কাশ্যপ। একটি নতুন সাক্ষাৎকারে, অনুরাগ কাশ্যপ এমন একটি গল্পের কথা স্মরণ করলেন, যা আগে কখনও প্রকাশ্যে আসেনি৷ তাঁর কথায়, কিংবদন্তি পরিচালক রিডলি স্কট ‘বডি অফ লাইজ’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় বলিউড অভিনেতা নানা পাটেকরকে নিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু নানা সাহেব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। কারণ তিনি ‘সন্ত্রাসী’ চরিত্রে অভিনয় করতে চান না।

অনুরাগ দ্য লালানটপের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, যখন পরিচালককে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি নানা পাটেকরের সঙ্গে কাজ করেননি। তখন তিনি বলেছেন, তিনি দ্য পুল-নামের একটি ছবির জন্যে রিডলির সঙ্গে দেখা করেন। যেখানে তিনি ক্রিস স্মিথের সঙ্গে কাজ করার জন্যে আবেদন জানান। যদিও রিডলি ও অনুরাগ প্রায়শই দেখা করেন, এবং একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনাও করেন। তখনই রিডলি তাঁকে বলেন, তাঁর চলচ্চিত্রে একটি ছোট ভূমিকার জন্যে নানার মতো কাউকে খুঁজছেন। তখন তিনিই নানার একটি ছবি রেফারেন্স হিসাবে দেখিয়েছিলেন। এরপর অনুরাগ সরাসরি নানার সঙ্গে যোগাযোগ করলেও শেষমেষ নানা রাজি হননি। তবে অনুরাগের ফিল্মটি শেষ পর্যন্ত সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে একটি পুরষ্কার জিতে যায় এবং অস্কার বিজয়ী রিডলি স্কটের দৃষ্টি আকর্ষণ করে, যিনি ব্লেড রানার, এলিয়েন, গ্ল্যাডিয়েটর এবং দ্য মার্টিয়ানের মতো চলচ্চিত্রগুলির জন্য সর্বাধিক পরিচিত।

অনুরাগ বলেন, “রিডলি স্কট দ্য পুল দেখেছে এবং আমাকে একটি ইমেল পাঠিয়েছে। বডি অফ লাইস-এ মার্ক স্ট্রং-এর ভূমিকার জন্য তিনি নানা পাটেকরকে চেয়েছিলেন। আমি তখন নানার কাছে গিয়ে, তাঁকে বলেছিলাম যে রিডলি স্কট তাঁকে কাজ দিয়ে কাজ করাতে চান। তখন সে বলল, ‘সন্ত্রাসী কা ভূমিকা হ্যায়, না করনা’। তিনি তা করেননি। আমি আগে কখনও এই কথা বলিনি।” বডি অফ লাইজ হল ২০০৮ সালের একটি স্পাই থ্রিলার, যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রাসেল ক্রো প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র