বড় ছেলের নাম রাখার পেছনে গোপন রহস্য ফাঁস করলেন বলিউড বাদশা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাদশা পুত্র আরিয়ান খানকে নিয়ে কার না আগ্রহ ? কেরিয়ার থেকে শুরু করে প্রেম সবেতেই চোখে চোখে রাখে নেটিজেনরা। সদ্যই বলিউডে ছেলের কেরিয়ার গড়তে এগিয়ে এসেছেন শাহরুখ ও গৌরী খান। বাবা শাহরুখ ও বোন সুহানার মতো অভিনয়ে পা দিলেন না শাহরুখপুত্র । বরং প্রথম থেকে যে পরিচালক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের দিকেই পা বাড়িয়ে দিয়েছেন। তবে আরিয়ান সবসময় পাশে পেয়েছেন পরিবারকে। এদিকে ছেলেকে নিয়ে গর্বিত বাবা শাহরুখ। এরইমধ্যে ছেলের নাম রাখা নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন বলিউড বাদশা।

এত নাম থাকতে ‘আরিয়ান’ নামটি ছেলের জন্য কেন বেছে নিয়েছিলেন এই রহস্য শাহরুখের কাছ থেকে জানতে চাওয়া হলে, অভিনেতা জানান, একদিন স্টুডিওতে বসে তিনি ছেলের কি নাম রাখবেন তা নিয়ে ভাবছিলেন। হঠাৎ তাঁর মনে পড়ল, ‘আরিয়ান’ নাম। এই নামটা সে নিজেই পছন্দ করেছিল। এই নাম স্ত্রী গৌরীকেও শুনিয়েছিলেন। তবে শুধু গৌরী খান নয়, পরিবারের সকলের পছন্দ হয়েছিল ‘আরিয়ান’ নামটা। এরপরই ‘আরিয়ান’ নামটা রাখা হয়েছিল আদরের ছেলের জন্য।

একইসঙ্গে ছেলে আরিয়ানের বিষয়ে বলতে গিয়ে প্রশংসায় মজে যান শাহরুখ। তিনি বলেন, আরিয়ান ছোটবেলা থেকেই খুব শান্ত। কান্নাকাটি খুব বেশি করত না। সে ছোটবেলা থেকেই খেলনা পছন্দ করত এমনকি ৩০ বছর বয়সেও একই রয়ে গেছে। আজও সে খেলনা পছন্দ করে। আরিয়ানকে দেখে শাহরুখের অন্য বাচ্চাদের মত মনে হয় নি। তাঁকে চলাফেরা করা, কথা বলা পুতুল মনে হত। যেটা শাহরুখের খুব পছন্দ ছিল। কাউকে খুব একটা বিরক্ত করত না আরিয়ান।

উল্লেখ্য, বর্তমানে ‘স্টারডম’ নামে একটি সিরিজে ব্যস্ত রয়েছেন আরিয়ান খান। এই সিরিজের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন শাহরুখ পুত্র। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ