সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত, ২৫ মে থেকে কলকাতা জুড়ে বায়োপিকের শুটিং শুরু

তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মে থেকে কলকাতায় শুরু হবে ছবির শুটিং। 'দাদা' ছবির ঘোষণার পর থেকেই বাঙালিদের উত্তেজনার শেষ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে ‘দ্য প্রিন্স অফ ক্যালকাটা’ তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। এও মুহূর্তে মুম্বইয়ে চলছে শুটিং। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মে থেকে কলকাতায় শুরু হবে ছবির শুটিং। ‘দাদা’ ছবির ঘোষণার পর থেকেই বাঙালিদের উত্তেজনার শেষ নেই। অনেক খোঁজার পর শেষমেষ সৌরভের ভূমিকায় অভিনেতা রাজকুমার রাওকে বেছে নেওয়া হয়েছে। মহারাজের স্ত্রী তথা ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তন্যা মানিকতলাকে। এই চরিত্রে অভিনয়ের জন্যেও অনেক যাচাই বাছাই চলেছে। তালিকায় নাম ছিল, মিমি চক্রবর্তী, ঈশা সাহারও। কিন্তু শেষমেষ সৌরভের স্ত্রীর ভূমিকায় তন্যা মানিকতলাকে বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে সৌরভের মায়ের ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। আর সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। গত মাসেই কলকাতায় ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেইমতো রেইকিও করে গিয়েছিলেন ছবির নির্মাতারা। কিন্তু ভোট, আইপিএলের কারণে কলকাতা বাদ দেন নির্মাতারা। মুম্বইতেই ইডেন গার্ডেনের মতো রেপ্লিকা তৈরি করে শুটিং শুরু হয়েছে ছবির। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মে ছবির গোটা টিম কলকাতায় আসতে পারেন। ছবিতে একঝাঁক বং কানেকশন। সুতরাং কলকাতার কোথায় কোথায় ছবির শুটিং হবে, সেটাই বেশি আকর্ষণীয়। জানা যাচ্ছে, মুম্বইতে ছবির একটা অংশের শুটিং হয়েছে।

গত মার্চে ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতাওয়ানে গোটা টিম নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। বাড়ির সবার সঙ্গে কথা বলেছেন। সূত্র বলছে, আগামী ২৫ মে সৌরভের বাড়ি থেকে ছবির পরবর্তী অংশের শুটিং শুরু হতে পারে। এছাড়া এরিয়ান ক্লাবে শুটিংয়ের জন্যে অনুমতি নেওয়া হয়েছে। পাশাপাশি ইডেন গার্ডেন্স-এও শুটিং হবে। সুতরাং শহরজুড়ে ছবির শুটিং শুরু হলে শুটিং দেখতে মানুষজনের ভিড় জমবে, তা বলাই বাহুল্য। সেই কারণে কলকাতার শুটিং পর্বে অভিনেতাদের ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সেটাও জানা গিয়েছে। তবে কবে বড় পর্দায় ছবি মুক্তি পাবে, তা এখনও জানানো হয়নি। জানা যাচ্ছে, ছবিতে দাদার ক্রিকেট-জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও তুলে ধরা হবে।

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে মৃত্যু পুলওয়ামা হামলার অন্যতম মূল পরিকল্পনাকারীর

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প