এই মুহূর্তে

কেরিয়ারে মাইলফলক! ‘অনুপমা’র নতুন ‘আরাধ্যা’র চরিত্রে বঙ্গতনয়া অদ্রিজা রায়

নিজস্ব প্রতিনিধিঃ একেই বলে হয়তো ভাগ্য! ছিলেন টলিউডের একজন টেলিভিশন অভিনেত্রী। এখন বলিউড টেলি ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-এর আরাধ্যার চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। যে চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগেই সিরিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায়। হিন্দি টেলি ইন্ডাস্ট্রির দীর্ঘদিন ধরে চলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ‘অনুপমা’। টিআরপি-র একেবারে শীর্ষস্থানে রয়েছে ধারাবাহিকটি। সম্প্রতি ঘোষণা করা হয়েছে, ধারাবাহিকটির নতুন অধ্যায় শুরু হচ্ছে। আর তাতেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বঙ্গ তনযা অদ্রিজা রায়। টলিউডের টেলিভিশন তারকারা কেরিয়ারের বিস্তারের জন্যে মুম্বইতে পাড়ি দেন। অল্প দিনেই কেউ বলিউডে কেরিয়ার বানিয়ে ফেলেন। আবার কেউ ব্যর্থতার কাতারে নাম লেখান। টলিউডে ফিরে আসেন। তেমনি অভিনেত্রী অদ্রিজা রায়ও বলিউড অভিনেত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বছর কয়েক আগেই বলিউডে পা দিয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিকে সুনাম অর্জন করেছেন অদ্রিজা। তবে এবার মাইলফলক ছুঁতে চলেছেন অভিনেত্রী। অনুপমার নায়িকা হতে চলেছেন তিনি। খুব শীঘ্রই শুরু হবে অনুপমার নতুন অধ্যায়। আর সেখানেই দেখা যাবে অদ্রিজাকে।

জানা গিয়েছে, অনুপমায় আলিশা পারভিনের চরিত্রে প্রতিস্থাপিত হচ্ছেন। গতকালই শো-এর ভক্তরা জেনে হতবাক হয়েছিলেন যে, আলিশা শো-এর অংশ হচ্ছেন না। অন্যদিকে শনিবার (২০ ডিসেম্বর), আলিশা দাবি করেছিলেন যে, বিনা নোটিশেই তাঁকে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি এ বিষয়ে কিছু জানতেন না। এবার আলিশার ভূমিকাতেই অভিনয় করবেন অদ্রিজা। মাস কয়েক আগে রূপালী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে ছিলেন তাঁর সৎ মা। তিনি দাবি করেছিলেন, দর্শকদের পছন্দের অভিনেত্রী তাঁর মায়ের সংসার ভেঙেছে। তাঁর বাবাকে জোরপূর্বক বিয়ে করেছেন। এবং ইতালিতে তাঁর মায়ের সংসার ধ্বংস করেছেন রূপালী গঙ্গোপাধ্যায়। এবং গহনা নিয়ে ভারতে চলে এসেছেন। যদিও এই অভিযোগটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রূপালী। উল্টে তিনি তাঁর সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামালা দায়ের করেন। যাই হোক, এ ঘটনার দিন কয়েক বাদেই অভিনেত্রী অনুপমা শো ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু  শো ছেরে যাননি অভিনেত্রী। এবার অনুপমার নতুন অধ্যায়ে নায়িকা হয়ে আসছেন অদ্রিজা রায়। আরাধ্যার চরিত্রে অভিনয় করবেন অদ্রিজা। বাঙালি দর্শকদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। ২০১৬ সালে বেদিনী মোলুয়ার কথার ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয়ে ডেবিউ করেন।

এরপর ‘দুর্গা দুর্গেশ্বরী’, পটল কুমার গানওয়ালা, জয় কালী কলকাত্তাওয়ালি, মৌ এর বাড়ি এবং বিক্রম বেতাল-এর মতো একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে অদ্রিজা হিন্দি টেলিভিশনে স্থানান্তরিত হন। ইতিমধ্যেই তিনি ইমলি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন। ২৫ বছর বয়সী অদ্রিজা কলকাতার দক্ষিণেশ্বরের বাসিন্দা। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, ইনস্টাগ্রামে তাঁর 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। এছাড়াও তিনি ভ্রমণপ্রেমীও বটে। মাঝে মধ্যেই সাহসী খোলামেলা পোশাকে ভক্তদের ঘুম ওড়ান অভিনেত্রী। তবে অনুপমা তে অভিনয়ের বিষয়ে এখনও প্রতিক্রিয়া দেননি অদ্রিজা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ