‘তাঁদের প্রতিবারই জনসমক্ষে চুমু খেতে হয় কেন’, ট্রোলারদের মোক্ষম জবাব শ্রিয়ার

এটা একরকম মজার! আন্দ্রেই মনে করেন যে আমার বিশেষ মুহূর্তে আমাকে চুম্বন করা স্বাভাবিক এবং আমি মনে করি এটি সুন্দর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী শ্রিয়া শরণ, দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার অভিনেত্রী। যদিও বলিউডেও তাঁর অবাধ বিচরণ। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর এবং অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম 2’। যদিও এই ছবির প্রথম কিস্তিতেও তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। সম্প্রতি শ্রিয়া তাঁর স্বামী আন্দ্রেই কোশেভের সঙ্গে ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন। আর সেখানেই ঘটিয়ে ফেললেন অবাক কাণ্ড, অনুষ্ঠানে শ্রিয়া এবং আন্দ্রেইকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করতে দেখা গেল। আর সেই দৃশ্যের একাধিক ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল। তবে নেটিজেনরা যেমন তাঁদের প্রশংসা করেছেন, তেমনি কেউ কেউ তাঁদের সমালোচনা করতেও পিছপা হননি। সম্প্রতি এহেন সমালোচনার প্রতিক্রিয়া করেছেন শ্রিয়া। তিনি জানিয়েছেন যে, ‘ট্রোল’দের কাজ ট্রোলিং করা, সেটাই স্বাভাবিক। যা এড়ানো সম্ভব নয়।’

ইভেন্টে শ্রিয়া একটি লাল শাড়ি এবং সোনার কানের দুল পরেছিলেন এবং আন্দ্রেই একটি আকাশী নীল স্যুট বেছে নিয়েছিলেন। দুজনকেই দুর্দান্ত দেখাচ্ছিল। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পাপারাজিৎদের অ্যাকাউন্ট থেকে দম্পতির চুম্বনের ভিডিও পোস্ট করা হয়েছে। যা দেখে একজন সোশ্যাল মিডিয়া ইউজার লেখেন, “তাঁরা প্রতিবাই ক্যামেরার সামনে চুমু খায় এবং বাড়িতে চুমু খায়।” অন্য একজন মন্তব্য করেছেন, “কেন তাঁদের প্রতিবার জনসমক্ষে চুমু খেতে হয়?”

নিউজ 18-এর সঙ্গে কথা বলতে গিয়ে শ্রিয়া বলেন, “এটা একরকম মজার! আন্দ্রেই মনে করেন যে আমার বিশেষ মুহূর্তে আমাকে চুম্বন করা স্বাভাবিক এবং আমি মনে করি এটি সুন্দর। আমি বুঝি না কেন আমরা এত স্বাভাবিক কিছুর জন্য ট্রোলড হব। কিন্তু আমি তা হেসে উড়িয়ে দিই, আমি খারাপ মন্তব্য পড়তে ভালোবাসি না বা তাঁদের প্রতিক্রিয়াও জানাতে পছন্দ করি না। ট্রোলাদের কাজই ট্রোলিং করা এবং আমার কাজ তাঁদের এড়িয়ে চলা। আমি শুধু তাই করি।”

‘দৃশ্যম 2’ছবিতে আন্দ্রেই-এর মতামত প্রসঙ্গে শ্রিয়া বলেন, “তিনি সত্যিই আমার ছবি পছন্দ করেছেন কিন্তু এই ছবি বোঝার জন্য তাঁকে আরও একবার ছবিটি দেখতে হবে।” শ্রিয়া ছাড়াও ‘দৃশ্যম 2’-এ অভিনয় করছেন, অজয় ​​দেবগন, তব্বু, রজত কাপুর, ঈশিতা দত্ত এবং অক্ষয় খান্না। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই ৭৬ কোটি উপার্জন করতে সক্ষম হয়েছে।

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের