তৃণমূলের প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না সোহম চক্রবর্তী, কেন?

ভোট দিতে পারবেন না অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূলের প্রার্থী হয়েও ভোট দেবেন না তিনি। কিন্তু কেন? তাঁর পাশাপাশি ভোট দিতে পারবেন না ঋতুপর্ণা সেনগুপ্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট দিতে পারবেন না অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূলের প্রার্থী হয়েও ভোট দেবেন না তিনি। কিন্তু কেন? তাঁর পাশাপাশি ভোট দিতে পারবেন না ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু কারণ কী? আসলে সোহম চক্রবর্তীর ভোটকেন্দ্র বেহালায়। কিন্তু তিনি নদিয়ার করিমপুরের তৃণমূলের প্রার্থী হয়েছেন। আগে ছিলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর আসন পরিবর্তন হয়েছে। করিমপুর থেকে তিনিই এখন তৃণমূলের তুরূপের তাস। সেই কারণেই দিন কয়েক ধরেই করিমপুরের মাটি কামড়ে পড়ে আছেন তিনি। সেখানে জোরকদমে প্রচার সেরেছেন।

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সকাল ছয়টা থেকে করিমপুরের বিভিন্ন বুথে উপস্থিত থাকতে চান সোহম। সেই কারণে এবার আর কলকাতায় এসে তাঁর ভোট দেওয়া হবে না। সোহম টিমের থেকে সেটাই জানানো হয়েছে। পাশাপাশি নায়িকাদের মধ্যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন স্বামী-সন্তানদের কাছে। তাই কিছু জরুরী কাজের জন্যে তিনি ভোট দিতে কলকাতায় আসতে পারছেন না। তাই এবার ভোট দেওয়া হবেনা তাঁর। তবে জানা যাচ্ছে, টলিউডের অধিকাংশ তারকাই ভোটের দিন শহরে থাকবেন। বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। পুরোনো মুখেই ভরসা রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

২০২১ সালে একই আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে ব্যারাক পুরের বিধায়ক হয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখান থেকে তিনিই এবার তৃণমূল প্রার্থী। জানা যাচ্ছে, রাজ চক্রবর্তী আগামিকাল সকাল থেকে সাতটায় ভোট দিয়ে পৌঁছে যাবেন ব্যারাকপুরে। তবে নায়কদের মধ্যে জিৎ, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সকলেই ভোটের দিন শহরে থাকবেন। বেলার দিকে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক একসঙ্গে ভোট দিতে গল্ফ গ্রিনের একটি স্কুলে পৌঁছবেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভোট দেবেন বেহালায়।জানা যাচ্ছে, দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচনের দিন সকালে কোনও ধারাবাহিক ও চলচ্চিত্রের শুটিং রাখা হয়নি। ভোট দেওয়ার পরেই শুটিংয়ে পৌঁছে যাবেন কলাকুশলীরা। তাছাড়া ভোটের জন্যে কিছু শুটিং বাতিলও হয়েছে।

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠলেন বৃদ্ধা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়