‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

বুধবার (৩ জুন) টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বিশেষ বৈঠক ছিল পাপিয়া অধিকারীর। সেখানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্তমিত ‘বিশ্বাস ব্রাদার্স’। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জে হেরেছে অরুপ বিশ্বাস। একই আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন প্রবীণ অভিনেত্রী পাপিয়া অধিকারী। যা মুছে দিয়েছে দীর্ঘ দুই দশক ধরে টলিউডে রাজত্ব করা স্বরূপ বিশ্বাস এবং ফেডারেশন সংগঠনের অস্তিত্বকে। এবার সিনে ইন্ডাস্ট্রির মূল হোতা পাপিয়া অধিকারী। ইতিমধ্যেই বিশ্বাস দূর্গের পতন ঘটিয়ে সিনে ইন্ডাস্ট্রির স্বার্থে অ্যাকশনে নেমে পড়েছেন তিনি। বুধবার (৩ জুন) টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বিশেষ বৈঠক ছিল পাপিয়া অধিকারীর। সেখানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক। ছাব্বিশের ভোটে তৃণমূলের পরাজয়ের পর ফেডারেশন সভাপতি স্বরূপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। এদিন বৈঠক থেকে স্বরূপ বিশ্বাসের ক্ষমতার কবরে শেষ পেরেক পুঁতলেন পাপিয়া।

বৈঠকে বললেন, এবার থেকে ডবল ইঞ্জিন সরকারের সহায়তায় দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। দুর্নীতিমুক্ত টলিউড গড়ার লক্ষ্যে এই সিদ্ধান্থ নেওয়া হয়েছে। একই ভাবে আর থাকবে না ২৬ টি গিল্ড। তিন থেকে চারটি কমিটি থাকবে। পরিচালক, ক্যামেরা, প্রোডাকশন ম্যানেজার এবং শিল্প নির্দেশনা বিভাগ। শেষ বিভাগটি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অনুরোধে গঠন করা হয়েছে। এদিন সকালে গিল্ডের মুখপাত্রদের সঙ্গেও বৈঠক করেছেন পাপিয়া। যেখানে উপস্থিত ছিলেন, প্রযোজক অশোক ধনুকা, পরিচালক অতনু বসু, অভিনেত্রী কাঞ্চনা মিত্র, মুমতাজ, মৌবনি সরকার-সহ মোট ৩৫ জন।

বৈঠকে অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক সকলকে আশ্বাস দিয়েছেন যে, এবার থেকে টলিউডে সবাই কাজ পাবেন। যোগ্যতার ভিত্তিতে সবাইকে কাজ দেওয়া হবে। মতবিরোধ থাকলেও কাউকে ব্যান বা নিষিদ্ধ করা হবেনা। শুটিং বন্ধ করা যাবে না। কলাকুশলীদের পাশাপাশি তাঁদের পরিবারেরও স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নেবে কনফেডারেশন। কাটমানি যাতে কেউ না নিতে পারেন, সেই দিকে নজর রাখা হবে। ফেডারেশন ও গিল্ডের বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনও প্রশাসিক ব্যবস্থা নেওয়া হবেনা। বদলে ‘ডি কিউড’ ব্যবহার করা হবে। সেই নীতির মাধ্যমে তিনি অভিযুক্তদের সনাক্ত করা হবে। এরপর তাঁদের ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হবে। যারা এতদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে শোষণ করেছেন, আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, কাজ দেননি তাদের ডি কিউবের দ্বারা সনাক্ত করে বিদায় করা হবে। পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতি মুছে ফেলতে SIR প্রক্রিয়া চালু হবে। অনেক অযোগ্য মানুষ ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছেন। টাকা দিয়ে কাজ পেয়েছেন। তাদেরকেও বিদায় করা হবে। বহিরাগতরা ইন্ডাস্ট্রির উপার্জন নষ্ট করতে পারবে না। ফিরিয়ে আনা হবে, ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়া সেই সকল পরিচালক প্রযোজকদের।

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক