যেকোনও পরিবারের প্রধান মহিলারাই : অমিতাভ বচ্চন

যেকোনো পরিবারের প্রধান হল বাড়ির মহিলা, তিনি মা, স্ত্রী বা বোনও হতে পারেন। আমরা শুধু উপার্জন করি কিন্তু তাঁরা ঘর-বাড়িকে রক্ষা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! আজ অর্থাৎ ৬ সেপ্টেম্বর মুম্বইয়ের একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হল ‘গুড বাঈ’এর ট্রেলার। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, দক্ষিণ সুপারস্টার অভিনেত্রী রশ্মিকা মান্দান্না সম্প্রতি, করোনা থেকে সুস্থ হয়েছেন, অমিতাভ বচ্চন। কাজেই এদিন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেবারে খোশমেজাজেই। এদিন এই অনুষ্ঠানে চলচ্চিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, নারীরাই পরিবারের প্রকৃত কর্ণধার।

এদিন ছবির ট্রেলার লঞ্চের সময় গুডবাই-এ পরিবারের প্রধান চরিত্রে অভিনয় করার বিষয়ে প্রশ্ন করা হলে অমিতাভ বলেন, “যেকোনো পরিবারের প্রধান হল বাড়ির মহিলা, তিনি মা, স্ত্রী বা বোনও হতে পারেন। আমরা শুধু উপার্জন করি কিন্তু তাঁরা ঘর-বাড়িকে রক্ষা করে। তাঁরা খুব যত্ন করে পরিবার সামলায়। যাতে আমরা সুখী হতে পারি।”

গুডবাই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করেছেন, পরিচালক-প্রযোজক একতা কাপুর।” আগামী ৭ ই অক্টোবর গোটা দেশে মুক্তি পাচ্ছে ‘Good Bye’। আর এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন রশ্মিকা। ‘পুষ্পা’র সাফল্যের পর তাঁর বিস্তার যে শুধু আটকে নেই বিদেশেও পৌঁছেছে তা বলাই বাহুল্য! ইতিমধ্যেই বলিউডে একাধিক প্রোজেক্টে হাত দিয়েছেন তিনি। বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতেও দেখা যাবে রশ্মিকাকে। সুতরাং এখন ন্যাশনাল ক্রাশ রীতিমতো সপ্তম সাগরে ভাসছেন।

ছবি সম্পর্কে

এই ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর। বিকাশ বাহল পরিচালিত, গুডবাই-এর তারকা তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, রশ্মিকা মান্দান্না, নীনা গুপ্তা, সাহিল মেহতা, শিভিন নারাং, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার। ছবিটির শ্যুটিং শুরু হয় এপ্রিল থেকে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত