অন্তরঙ্গ দৃশ্যের জেরে নেটপাড়ায় তোলপাড়! যশের সাথে নাম জড়াতেই কি নিজের অ্যাকাউন্ট ডিলিট করলেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটদুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন ছবি “টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস”-এর টিজার। টিজার মুক্তির পর থেকেই অন্তরঙ্গ একটি দৃশ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক, যা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা যায়, একটি কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে যশ একজন তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে মগ্ন। এই দৃশ্যটি ঘিরেই মূলত নেটপাড়ায় চর্চা ও সমালোচনার ঝড় উঠেছে।

ওই দৃশ্যে যশের বিপরীতে যাঁকে দেখা গেছে, তিনি ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিয়াট্রিজ টাউফেনবাখ। টিজার প্রকাশের পর থেকেই যশের সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানা জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এর জেরে বিয়াট্রিজের নাম হঠাৎ করেই গুগল সার্চে ব্যাপকভাবে ট্রেন্ড করতে শুরু করে। তবে পর্দায় তাঁর সাহসী ও অন্তরঙ্গ চরিত্র অনেকের একাংশের কাছে আপত্তিকর ঠেকায়, ফলে তাঁকে কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয়। এই পরিস্থিতির মধ্যেই আচমকা বিয়াট্রিজ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন বলে দাবি ওঠে। নেটিজেনরা তাঁর নাম সার্চ করলে “প্রোফাইল অনুপলব্ধ” বার্তা দেখতে পান। ফলে আরও জোরালো হয় প্রশ্ন যশের সঙ্গে নাম জড়ানো এবং টিজার বিতর্কের চাপেই কি এই সিদ্ধান্ত?

আরও পড়ুন: বিবাহবার্ষিকীর দিনই ডিভোর্স নোটিশ, যন্ত্রণার কথা প্রকাশ্যে বলিউড অভিনেত্রীর

উল্লেখ্য, ৮ জানুয়ারি টিজার মুক্তির পর অনেকেই দৃশ্যে থাকা মহিলার পরিচয় নিয়ে বিভ্রান্ত হন। অনেকে ভেবেছিলেন তিনি অভিনেত্রী ন্যাটালি। পরে পরিচালক গীতা মোহনদাস নিজেই ইনস্টাগ্রামে বিয়াট্রিজ টাউফেনবাখের ছবি শেয়ার করে বিষয়টি স্পষ্ট করেন। তিনি লেখেন, “এই সুন্দরী মেয়েটিই আমার ‘কবরস্থানের মেয়ে’ বিয়াট্রিজ টাউফেনবাখ।” এদিকে বিতর্ক আরও গভীর হয় যখন আম আদমি পার্টির মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি, টিজারের অন্তরঙ্গ দৃশ্য অশ্লীল ও আপত্তিকর এবং কন্নড় সংস্কৃতিকে অপমান করে। তাঁরা অবিলম্বে টিজারটি সোশ্যাল মিডিয়া থেকে সরানোর দাবি জানান। এই অভিযোগের প্রেক্ষিতে সেন্সর বোর্ড জানায়, যেহেতু টিজারটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, তাই এর জন্য সেন্সর বোর্ডের অনুমোদন প্রয়োজন নেই। সব বিতর্কের মাঝেই যশের এই বহুল প্রতীক্ষিত ছবি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। পরিচালনায় গীতা মোহনদাসের এই ছবিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, কিয়ারা আদভানি ও নয়নতারা। বক্স অফিসে ছবিটি “ধুরন্ধর ২”-এর সঙ্গে কড়া প্রতিযোগিতার মুখে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স