অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল যশ অভিনীত বহুল আলোচিত ছবি টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’-এর নতুন মুক্তির দিন। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর নির্মাতারা ঘোষণা করেছেন, আগামী ২৬ অগাস্ট বিশ্বজুড়ে পেক্ষাগৃহে মুক্তি পাবে এই মেগা বাজেটের ছবি। ২০২৩ সালে মনস্টার মাইন্ড ক্রিয়েশনস এবং কেভিএন প্রোডাকশনস যৌথভাবে ছবিটির ঘোষণা করেছিল। ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়। ২০২৪ সালের অক্টোবর মাসে ছবির শুটিং শুরু হয় এবং তারপর থেকেই নানা কারণে মুক্তির তারিখ পেছোতে থাকে।

প্রথমে ২০২৫ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু পোস্ট-প্রোডাকশন এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। পরে ২০২৬ সালের ১৯ মার্চ নতুন তারিখ ঘোষণা করা হলেও সেটিও কার্যকর হয়নি। আমেরিকা-ইরান সংঘাত এবং পরবর্তী উপসাগরীয় সংকটের কারণে ‘টক্সিক’-এর মুক্তি ১৯ মার্চ থেকে আবারও পিছিয়ে ৪ জুন করা হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ছবির কাজ প্রায় সম্পূর্ণ। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশনা, বিপণন এবং বাণিজ্যিক অংশীদারিত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। সেই কারণেই বিশ্বব্যাপী আরও সঠিক সময়ে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

এক সাক্ষাৎকারে যশ জানিয়েছিলেন, ছবির মুক্তিতে বারবার দেরি হওয়ায় দর্শক এবং তার অনুরাগীরা হতাশ হতে পারেন, সে বিষয়টি তিনি বুঝতে পারেন। তবে তাঁর মতে, একটি বড় মাপের সিনেমাকে সঠিকভাবে দর্শকদের সামনে তুলে ধরতে প্রয়োজনীয় সময় নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচালক গীতু মোহনদাসের এই ছবি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালম ভাষাতেও ছবিটি মুক্তি পাবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ছবির তারকাবহুল কাস্টও বিশেষভাবে নজর কেড়েছে। যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদবানি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তকে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?