ফিরে দেখা ২০২৫: ‘এমন আমি ঘর বেঁধেছি…’, নতুন ইনিংস শুরু যে সব তারকাদের

প্রথমেই আসি, দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে, যিনি বছরের শেষে দ্বিতীয় বিয়ের খবর দিয়ে রীতিমতো ঝটকা দিয়েছেন ভক্তদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখ-দুঃখ সব মিলিয়ে ২০২৫ ভালই কাটল ভারতীয় বিনোদন মহলের। এ বছরে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, তারকাদের আচমকা বিয়ের খবর। হ্যাঁ, ২০২৫ সাল ছিল তারকাখচিত বিয়ের বছর! অন্তরঙ্গ প্রতিজ্ঞা এবং জাঁকজমকপূর্ণ উদযাপন থেকে শুরু করে ভাইরাল মুহূর্ত পর্যন্ত, কারা কারা এ বছর ‘আই ডু’ বললেন, ঝটপট জেনে নিন… 

সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু

প্রথমেই আসি, দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে, যিনি বছরের শেষে দ্বিতীয় বিয়ের খবর দিয়ে রীতিমতো ঝটকা দিয়েছেন ভক্তদের। ১ ডিসেম্বর ‘দ্য ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সদগুরুর ইশা যোগ কেন্দ্রে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন তিনি। আর বিয়ের খবর নিজেই শেয়ার করেছেন। যিনি গত কয়েক মাস ধরেই রাজের সঙ্গে সম্পর্কে ছিলেন। সামান্থা রুথ প্রভুর পূর্বে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং নিদিমোরু এর আগে শ্যামামালি দে-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।

হিনা খান ও রকি জয়সওয়াল

হিনা খান এবং রকি জয়সওয়াল ১৩ বছর প্রেম করার পর ২০২৫ সালের ৪ জুন মুম্বইয়ে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে চুপিচুপি বিয়ে সারেন। জানা যায়, জনপ্রিয় টিভি সিরিয়াল, ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর সেটে তাঁদের প্রথম দেখা হয়েছিল এবং বিয়ে করার আগে তারা ১৩ বছর ধরে প্রেম করছিলেন। ধারাবাহিকে হিনা অক্ষরা চরিত্রে অভিনয় করলেও, রকি ছিলেন একজন তত্ত্বাবধায়ক প্রযোজক। 

প্রাযক্তা কলি ও বৃষঙ্ক খানাল

প্রাজক্তা কোলি, তাঁর দীর্ঘদিনের প্রেমিক, আইনজীবী বৃষঙ্ক খানালকে ২৫ ফেব্রুয়ারী, ২০২৫-এ কারজাতের ওলিয়েন্ডার ফার্মস লাক্সারি রিসোর্টে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন। এই দম্পতি ২০২৩ সালে বাগদান করেছিলেন।

আরমান মালিক ও আশনা শ্রফ

গায়ক আরমান মালিক তার দীর্ঘদিনের বান্ধবী, কন্টেন্ট ক্রিয়েটর আশনা শ্রফকে ২ জানুয়ারী, ২০২৫ তারিখে মহারাষ্ট্রের মহাবালেশ্বরে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে এই দম্পতি সম্পর্কে ছিলেন এবং ২০২৩ সালে তাঁরা বাগদান করেন।

প্রতীক বব্বর ও প্রিয়া বন্দোপাধ্যায় 

অভিনেতা প্রতীক বব্বর তাঁর দীর্ঘদিনের বান্ধবী প্রিয়া বন্দোপাধ্যায়কে ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে ভালবাসা দিবসে বিয়ে করেন। প্রতীক তাঁর মা, প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে প্রিয়াকে বিয়ে করেন। তাঁদের বিয়েতে মাত্র ৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। তিন বছর প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের নভেম্বরে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল।

অভিকা গোর ও মিলিন্দ চাঁদওয়ানি

বালিকা বধূ-খ্যাত অভিনেত্রী অভিকা গোর তাঁর প্রেমিক মিলিন্দ চাঁদওয়ানিকে বিয়ে করেন। তাঁদের বিয়ে ছিল অন্যদের থেকে বেশ আলাদা, কারণ এই দম্পতি রিয়েলিটি শো ‘পতি, পত্নী অর পাঙ্গা’র সেটে বিয়ে করেছিলেন। তাঁদের হলদি, মেহেন্দি থেকে শুরু করে বারাত, ফেরে সবটাই শোয়ের সেটে আয়োজিত হয়েছিল।

সারা খান ও কৃষ পাঠক

‘বিদায়ী’ অভিনেত্রী সারা খান গত অক্টোবরে প্রবীণ অভিনেতা সুনীল লাহরির ছেলে অভিনেতা-প্রযোজক কৃষ পাঠককে আইনি মতে বিয়ে করেন। পরে এই দম্পতি ডিসেম্বরে সোশ্যাল ম্যারেজ করেন। তাঁরা যেহেতু দুই ধর্মের মানুষ, তাই উভয় ধর্মমতেই তাঁরা বিবাহ করেছিলেন।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ