আসছে জি বাংলার নয়া ধারাবাহিক ‘খেলনা বাড়ি’

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, খুব শীঘ্রই মিশমি দাস ফিরছে ধারাবাহিকে। যে ধারাবাহিকে অভিনয় করবেন, ‘কে আপন কে পর’ এর পরম এবং আরাত্রিকা। সেই গুঞ্জনই পাকা হল। এক্কেবারে নতুন কাহিনি নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘খেলনা বাড়ি’। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই প্রথম প্রকাশ্যে এল এই ধারাবাহিকের প্রোমো।

‘লাল কুঠি’ এখনও শুরুই হলনা তার আগেই জি বাংলায় হাজির আরও একটি আপকামিং সিরিয়াল ‘খেলনা বাড়ি’র ঝলক। এই ধারাবাহিকের লিড রোলে থাকছেন ‘কে আপন কে পর’ খ্যাত বিশ্বজিৎ ঘোষ, তাঁর বিপরীতে দেখা মিলবে আরাত্রিকা মাইতির। প্রোমো অনুযায়ী এই সিরিয়ালের গল্প বলবে, প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা আজও মুড়ে রেখেছে ইন্দ্রকে। কিন্তু সে পরিবারের কাউকে নিজের এই চাপা দুঃখের কথা জানাতে চায় না।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

এদিকে ইন্দ্র নিজের নতুন হোটেলের জন্য যে জায়গা বেছে নিয়েছে, সেখানেই খেলনা বিক্রি করে মিতুল। আর সে কোনওভাবেই তাঁর জায়গা ছাড়তে নারাজ। আর প্রথম দেখাতেই জোর টক্কর হিরো আর হিরোইনের মধ্যে। কে জিতবে, আদৌ দুজনের মধ্যে ভালোবাসা জন্মাবে কিনা সেটাই এই ধারাবাহিকের মূল উপজীব্য। তবে বিশ্বজিত-আরাত্রিকা ছাড়াও এই সিরিয়ালে রয়েছেন, সোহন বন্দোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, নীল চট্টোপাধ্যায়, মাহি সিং-রা। কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হবে ‘যমুনা ঢাকি’। সেই স্লটেই আসতে পারে ‘খেলনা বাড়ি’।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের