মাত্র ৪ মাসেই শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক

কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এই খবরটি। সোহাগ জলের ধারাবাহিক শুরুটা হয়েছিল এক দাম্পত্য জীবনের শুরু থেকেই নানারকম সমস্যা নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ধারাবাহিকের বাজার খুবই মন্দা। একের পর এক সিরিয়াল শেষ হওয়ার পথে। পুরোনো ধারাবাহিকের জায়গা নতুন নতুন সিরিয়ালগুলি দখল করলেও মাস কয়েকের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তাদের যাত্রা। সবটাই টিআরপিতে বাজিমাত না করার কারণেই। অন্যদিকে টিআরপিতে টিকে গেলে পুরোনো ধারাবাহিকগুলিও হার মানিয়ে দিচ্ছে নতুন নতুন ধারাবাহিকগুলি। যেখানে ৪-৫ মাসের মধ্যেই হার মানছে এক একটি নতুন নতুন ধারাবাহিক। সেখানে একেবারে কোমর বেঁধে ছক্কা মেরে যাচ্ছে একঝাঁক পুরোনো সিরিয়াল। যার পাক্কা উদাহরণ স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’, ইতিমধ্যেই ৩৬৫ দিন অতিক্রম করে গেলেও টিআরপিতে সেরার সেরা আসনে বহাল রয়েছে এই ধারাবাহিক।

এবার TRP-র ব্যর্থতার কারণে সম্প্রচার বন্ধ হতে চলেছে জি বাংলার আরও এক মেগা সোহাগ জল। গত বছরের নভেম্বরে শুরু হয়েছিল এই সিরিয়াল। মুখ্য চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য আর হানি বাফনা। যদিও চ্যানেলের তরফ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, মার্চেই হবে ধারাবাহিক। আর সেই জায়গায় আসবে ‘ব্লুজ’-এর নতুন মেগা। যাতে মুখ্য চরিত্রে থাকবেন ‘মাধবীলতা’ নায়িকা শ্রাবণী ভুঁইয়া আর ‘কড়ি খেলা’ খ্যাত শ্রীপর্ণা রায়। আরও এক নায়িকার থাকার কথা, কিন্তু এখনো তাঁর নাম জানা যায়নি। এদিকে সোহাগ জল বন্ধ হওয়ার খবর ঘুম উড়েছে দর্শকের। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এই খবরটি। সোহাগ জলের ধারাবাহিক শুরুটা হয়েছিল এক দাম্পত্য জীবনের শুরু থেকেই নানারকম সমস্যা নিয়ে।

জুঁই সরেই আসবে ঠিক করে শুভ্রর জীবন থেকে। আর তখনই টুইস্ট আনে বেণী বৌদি। জানিয়ে দেয় সে প্রেগন্যান্ট। আর তাঁর গর্ভের শিশু আসলে শুভ্ররই। ধারাবাহিকের গতি ফেরাতে নতুন টুইস্ট একেবারেই পছন্দ হয়নি দর্শকদের।কেউ কেউ ‘সোহাগ জল’-কে বলছে ‘পরকীয়ার জল’। এদিকে টিআরপি-তেও সেভাবে ছাপ ফেলতে পারেনি এই ধারাবাহিক।এবার দেখার পালা ধারাবাহিক সত্যই সত্যই শেষ হচ্ছে কিনা, হানি-শ্বেতার রোমান্স দেখতে পারেন কিনা দর্শকরা, নাকি সবটাই গুজব।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন