জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে এবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের দ্বারস্থ হলেন গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া। পাশাপাশি অপরাধীরা যাতে কোনভাবেই জামিন না পান, তারও অনুরোধ জানালেন গায়কের পরিবার। গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন জুবিন গর্গ। তবে তাঁর মৃত্যু স্বাভাবিক নয়, অভিযোগ তুলে থানায় দ্বারস্থ হন গায়কের পরিবার। এরপর অসম পুলিশ গায়কের মৃত্যুর ঘটনায় সিট গঠন করে। তদন্তে নেমে সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত, গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্ত, গায়কের তুতো ভাই তথা পুলিশ আধিকারিক সন্দীপন গর্গ, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বোরা, পরেশ বৈশ্য-সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।

শ্যামকানু মহান্তের বিরুদ্ধে আটটি এবং শর্মার বিরুদ্ধে ৭টি মামলা দায়ের হয়েছে। শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভার বিরুদ্ধে ছয়টি, নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্যের বিরুদ্ধে দুটি এবং সন্দীপন গর্গের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এখন এই মামলার দ্রুত নিষ্পত্তি চাইছেন জুবিনের স্ত্রী ও তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। জানা গিয়েছে, গতকাল বুধবার গরিমা ও তাঁর বোন পালমে বোরঠাকুর লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং তাঁর কাছে তাঁদের সাতদফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে মামলাটির সুষ্ঠু ও দ্রুত বিচারের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। সম্প্রতি গুয়াহাটি হাইকোর্ট দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে, তারও বিরোধিতা করেছে গায়কের পরিবার। উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গায়কের স্ত্রী।

পাশপাশি অসম সরকারের অ্যাডভোকেট জেনারেলের তত্ত্বাবধানে প্রসিকিউশন পক্ষকে আরও শক্তিশালী করা এবং অভিজ্ঞ আইনজীবীদের প্যানেল নিয়োগের অনুরোধ জানিয়েছেন। অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই মামলাটির দ্রুত রায়ের ঘোষণার অনুরোধ জানিয়েছেন। এছাড়া স্মারকলিপিতে অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের কথাও তুলে ধরা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গর্গের উপার্জনের অপব্যবহার ও তহবিল তছরুপের অভিযোগও আনা হয়েছে। সম্প্রতি গুয়াহাটি হাইকোর্ট শ্যামকানু মহান্ত, সিদ্ধার্থ শর্মার জামিন মঞ্জুর করেছে। যারা এই মামলার আসল দোষী ছিলেন। তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন জুবিনের পরিবার। উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির