৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহাকাব্যের পাতা থেকে উঠে আসা এক চিরন্তন কাহিনি। রাম-রাবণের সেই পরিচিত আখ্যানই যখন নতুন রূপে ধরা দেয় রুপোলি পর্দায়, তখন দর্শকের আগ্রহ যে তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য। তার উপর পর্দায় রণবীর কপূর, যশ ও সাই পল্লবীর মতো তারকাদের উপস্থিতি। সব মিলিয়ে মুক্তির আগে থেকেই চর্চার কেন্দ্রে ছিল ‘রামায়ণ’। তবে শুধু দর্শকের আগ্রহ নয়, বক্স অফিসের হিসাবেও এবার নজির গড়ছে এই ছবি। মুক্তির মাত্র ন’দিনের মাথায় বিশ্বজুড়ে ১১১০ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিল নীতীশ তিওয়ারির এই ছবি। আর এই সাফল্যের হাত ধরেই আরও এক বার হাজার কোটির ক্লাবে জায়গা করে নিলেন যশ।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির নবম দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে ৪৭.৮৫ কোটি টাকা। ফলে দেশে মোট নিট আয় বেড়ে দাঁড়িয়েছে ৬১২.৪৫ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার থেকে নবম দিনে এসেছে ২৫ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১১১০.৭০ কোটি টাকা। যদিও আগের দিনের তুলনায় নবম দিনে ছবির আয়ে কিছুটা ভাটা পড়েছে। অষ্টম দিনে ৫৩.৫০ কোটি টাকা আয় করেছিল ছবিটি। তবে তাতেও দর্শকের আগ্রহে বিশেষ খামতি দেখা যাচ্ছে না। শুক্রবার দেশজুড়ে ২২ হাজারেরও বেশি প্রদর্শনী হয়েছে ছবিটির।

ভাষাভিত্তিক আয়ের নিরিখে এখনও সবচেয়ে এগিয়ে হিন্দি সংস্করণ। ছবিটির মোট দেশীয় নিট আয়ের ৭৭.৩ শতাংশই এসেছে হিন্দি থেকে। এই সংস্করণের আয় ৪৭৩.২৫ কোটি টাকা। কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম সংস্করণ থেকেও বিপুল পরিমাণ আয় হয়েছে।  মাথায় রাখতে হবে, এই হিসেবটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং রাতের শো শুরু হলে আয়ের অঙ্কটা যে আরও কয়েক গুণ বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।  

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য