ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি:  সপ্তাহজুড়ে কাজের চাপ, পড়াশোনা, সংসারের দায়িত্ব কিংবা নানা ব্যস্ততার পর রবিবার অনেকেই একটু স্বস্তির চান। তবে চাইলেই সবটা হয় না। কেমন কাটবে আজকের দিন। জেনে নিন কি রয়েছে আপনার রাশিফলে- 

মেষ

কর্মক্ষেত্রে যোগাযোগ ও কর্মচাপ বৃদ্ধি পাবে। বাড়িতে আত্মীয় বা বন্ধু আগমনে ব্যয় বৃদ্ধি পাবে।  কাছের মানুষের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি  তৈরি হতে পারে। শরীরের যত্ন নেওয়া জরুরি 

বৃষ

কর্ম ও আর্থিকক্ষেত্র চাপ কমবে। শারীরিক দিক থেকে অস্বস্তিবোধের সম্ভাবনা। হঠাৎ কোনও কারণে আর্থিক ক্ষতি হতে পারে। ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক মানসিক শান্তি নষ্ট হবে। পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের মনোমালিন্যের সৃষ্টি  হতে পারে।  

মিথুন

কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। হঠৎ করে অর্থ আসবে। অযথা কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করতে পারে । বাড়িতে অতিথির আগমনে বা শুভ কাজে অর্থব্যয় হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সুন্দর ছুটির দিন আনন্দের সঙ্গে কাটবে।   

কর্কট

দিনটি চাপমুক্ত ভাবেই কাটবে। সামান্য আয় বাড়বে। আপনার বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারে তাই সাবধান। কোনও গুণের জন্য সমাদৃত হবেন। প্রেমিক-প্রেমিকাদের মনের উপর চাপ থাকলেও দিনটা আনন্দের  সঙ্গেই কাটবে। 

সিংহ

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। অপ্রত্যাশিত কিছু অর্থও পেতে পারেন। পারিবারিক ব্যাপারে বিরোধ দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে টুকটাক কথা কাটাকাটি ও মতবিরোধ দেখা দিতে পারে। পুরনো কোনও বন্ধুর  সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।  

কন্যা

কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না ঘটলেও সামান্য আয় বৃদ্ধি। কারও সঙ্গে মতবিরোধের জন্য মানসিক অশান্তি বাড়বে। বাদানুবাদ থেকে সাবধান। প্রেমিক-প্রেমিকাদের দিনটা মানসিক চাপ বৃদ্ধি করলেও আনন্দের মধ্যেই  কাটবে। 

তুলা

দৈহিক অস্বস্তি ও মানসিক চাপ থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। পারিবারিক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা সাময়িক মানসিক শান্তি নষ্ট করবে। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ পেতে পারেন। কাজের জন্য প্রশংসিত হবেন। কোনও মঠ কিংবা মন্দিরে যেতে পারেন। আঘাত থেকে রক্তপাত  হতে পারে তাই সাবধান।  প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হবে তবে সম্পর্কে প্রভাব ফেলবে না।  

বৃশ্চিক

কর্ম ও আর্থিক ক্ষেত্র ভাল যাবে। উদ্বেগের মধ্যে কোনও সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিত সামান্য কিছু অর্থ লাভ হতে পারে। মানসিক চাপ ও উত্তেজনা বাড়বে। শরীর একটু খারাপ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের মতবিরোধ  দেখা দিতে পারে। 

ধনু

ব্যয় বাড়লেও আয় বাড়বে। বাড়তি টাকা হাতে আসতে পারে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। নিকট কারও স্বাস্থ্য দুশ্চিন্তা বৃদ্ধি করবে। কোনও সুসংবাদ পাবেন। কারও  সঙ্গে অযথা বাদানুবাদে জড়াবেন না।  প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের উন্নতি। স্বাস্থ্য ভাল যাবে না।  

মকর

পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। কোনও গুণের জন্য সম্মানিত হবেন। কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। কোনও ব্যাপারে অকারণ দোষারোপ মানসিক শান্তি বিঘ্নিত করবে। কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে পারেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা। সম্পর্কের জন্য দিনটি শুভ। 

কুম্ভ

সামান্য মানসিক চাপ থাকলেও যোগাযোগ বাড়বে। কর্ম ও আর্থিক ক্ষেত্র ভাল যাবে। তবে কোনও ভাল সুযোগ নষ্ট হতে পারে। অর্থ হাতে আসবে। কাছের মানুষের সঙ্গে মতবিরোধ  দেখা দিতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তায় উপকার পাবেন।  

মীন

মিশ্র দিন কাটবে। পারিবারিক কলহ ও মতবিরোধ মানসিক শান্তি নষ্ট করতে পারে। আর্থিকটান থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে  আসবে। কর্মক্ষেত্রে চাপ কমবে। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ করতে পারেন। কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে অশান্তি হতে পারে। 

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড