কুম্ভরাশিতে বুধ মার্গী, ২৯ জুন পর্যন্ত সতর্ক থাকুন ৪ রাশির জাতকরা

গ্রহরাজ বুধ কুম্ভ রাশিতে সরাসরি গতিতে ফিরছে। এর অর্থ হল, বুধের সরাসরি গতি শুরু হয়েছে। ২৯ জুন পর্যন্ত বুধ এই অবস্থানে থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহরাজ বুধ কুম্ভ রাশিতে সরাসরি গতিতে ফিরছে। এর অর্থ হল, বুধের সরাসরি গতি শুরু হয়েছে। ২৯ জুন পর্যন্ত বুধ এই অবস্থানে থাকবে। আর বুধের এই সরাসরি গতি কিছু রাশির জন্য উপকারী, এবং কিছু রাশির জন্য ক্ষতিকর। বিশেষ করে চারটি রাশি যথা, কর্কট, কন্যা, বৃশ্চিক এবং মীন, এই সময়ে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। বুধের সরাসরি গতির কারণে এই রাশিগুলি নানারকম সমস্যার সম্মুখীন হবেন। জেনে নিন, কীভাবে সমাধান করবেন…

কর্কট রাশি: বুধের সরাসরি গতির কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে কিছু উত্থান-পতন দেখা দেবে। ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে টানাপোড়েন দেখা দেবে। স্বাস্থ্যের অবনতি হবে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তে বড় ক্ষতি হতে পারে। আর্থিক লেনদেন করবেন না এই সময়। যতদিন বুধ গ্রহ সরাসরি থাকবে, প্রতিদিন গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। ভগবান গণেশকে দূর্বা ঘাস অর্পণ করুন।

কন্যা রাশি: এই সময়ে কন্যা রাশির জাতক-জাতিকা দের অত্যন্ত সতর্ক থাকতে হবে। খরচ অপ্রত্যাশিত ভাবে বাড়বে। আয়ের উৎস দুর্বল হবে। এই সময়টি আপনার ধৈর্য এবং অধ্যবসায়ের পরীক্ষা নেবে। কঠোর পরিশ্রমে মিলবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। এই সময় ভগবান গণেশকে সবুজ রঙের ফল নিবেদন করুন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্যও সময়টা প্রতিকূল। ধনসম্পদ ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দেবে। সম্পত্তি নিয়ে বড় ধরনের বিবাদ সৃষ্টি হবে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বাড়বে। কর্মজীবন ও চাকরি নিয়েও সতর্ক থাকতে হবে। নিয়মিত ভগবান শিবের পূজা করলে উপকার মিলবে। প্রতি সোমবার ভগবানকে বেলপত্র অর্পণ করতে হবে।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের তাদের খরচ নিয়ন্ত্রণ করতে হবে। দামী জিনিসপত্রের উপর খরচ করতে হবে। বিনিয়োগও ক্ষতিকর হবে। তাই, এই সময়ে কোনও নতুন বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল হবে। এছাড়াও, নিজের স্বাস্থ্যের যত্ন নিন। ভগবান শিবায় ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করুন।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের