১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা গুরু গ্রহকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্ঞান, শিক্ষা, ধন-সম্পদ, সৌভাগ্য, আধ্যাত্মিকতা এবং সমৃদ্ধির সঙ্গে এই গ্রহের যোগ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৯ অগস্ট ২০২৬ দুপুর ৩টে ৩৭ মিনিটে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়তে পারে একাধিক রাশির জাতকের জীবনে। তবে বিশেষ ভাবে লাভবান হতে পারেন চার রাশির জাতক। তাঁদের জীবনে অর্থভাগ্যের চাকা ঘুরতে পারে। শুরু হতে পারে সাফল্যের নতুন অধ্যায়।

মেষ রাশি:
বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে মেষ রাশির জাতকদের জন্য অনুকূল সময় শুরু হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ এগোবে। ভাগ্যের সহায়তায় নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রেও সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারের কাছ থেকেও মিলবে সহযোগিতা।

মিথুন রাশি:
অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির গোচরে মিথুন রাশির জাতকদের ভাগ্য খুলতে পারে। অর্থনৈতিক জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির নতুন পথ তৈরি হতে পারে। ঋণ বা ধারদেনা সংক্রান্ত চাপ কমতে পারে। পড়ুয়াদের জন্যও সময়টি অনুকূল। পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি:
তুলা রাশির জাতকদের জন্যও এই নক্ষত্র পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা টাকা হাতে আসতে পারে। সরকারি কাজকর্মে গতি আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। একের পর এক কাজে সাফল্য মিলতে পারে।

মকর রাশি:
মকর রাশির জাতকদের আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমতে পারে। চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় কোনও চুক্তি বা লাভজনক সুযোগ আসতে পারে। বৃহস্পতির কৃপায় একাধিক বাধা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তিও কমতে পারে।

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা