পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: পড়ুয়াদের দাবি মানল ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের তরফে নেওয়া GGL পরীক্ষা বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সঙ্গে ২০১৪ সাল থেকে TDPL যে সমস্ত চাকরির পরীক্ষা নিয়েছিল তাও বাতিল করা হল তাও বাতিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত পরীক্ষায় অনিয়মের তদন্ত করবে সিআইডি। আজ, সোমবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে শুধুই সিআইডি তদন্তই নয়, অন্যদিকে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন একটি কমিটি সরকারি চকারির পরীক্ষায় হওয়া অনিয়মগুলির বিষয়ে একটি পৃথক তদন্ত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তরফে নেওয়া পরীক্ষায় ব্য়াপক অনিয়মের অভিযোগে গত ২৬ দিন ধরে আন্দোলন করছে পড়ুয়ারা। পরীক্ষাগুলি বাতিলের দাবিতে অনশন করছেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো সহ আরও অনেকে। কিছুদিন আগেই পরীক্ষা বাতিলের দাবিতে ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও-এর ডাক দিয়েছিল পড়ুয়ারা। সেই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি বেঁধেছিল। পড়ুয়াদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তারপরেই পড়ুয়াদের সমস্ত দাবি মেনে নেওয়ার কথা জানায় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হয়। অবশেষে আজ, সোমবার পড়ুয়াদের সঙ্গে বৈঠকের পর জট কাটে।

গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, ‘টিডিপিএল কর্তৃক পরিচালিত সকল পরীক্ষা এবং ফলাফল প্রকাশ এখন বাতিল করা হয়েছে। টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল। আন্দোলনরত পড়ুয়াদের তরফে তোলা বিষয়ে সরকার আন্তরিক ছিল এবং সমস্যাগুলির সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। গত ২৪ দিন ধরে পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২০১৪ সাল থেকে সরকারি পরীক্ষায় হওয়া ছোট-বড় ​​সব ভুলের তদন্ত করা হবে। ২০১৪ সাল থেকে ঝাড়খণ্ডে অনুষ্ঠিত সমস্ত সরকারি পরীক্ষার বিষয়ে সিআইডি তদন্ত করবে। আমরা আমাদের আইএএস (IAS) অমিতাভ কৌশলের সভাপতিত্বে পরীক্ষার সংস্কারের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ হেমন্ত সোরেনের এই ঘোষণার পরেই অনশন তুলে নেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো।

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর