শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্যার জাদেজা। ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে তাঁর জুড়ি মেলা ভার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সম্পদ তিনি। আর আজ, সোমবার টেস্টে নজির গড়লেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকটে নিয়ে নিজের কেরিয়ারে বড় মাইলফলক ছুঁলেন রবীন্দ্র জাদেজা। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে অন্তত ৪,০০০ রান ও ৩৫০ বা তার বেশি উইকেট নেওয়া ইতিহাসের মাত্র চতুর্থ ক্রিকেটার হয়ে উঠলেন তিনি। যার ফলে আন্তর্জাতিক টেস্টের এলিট ক্লাবে প্রবেশ করলেন রবীন্দ্র জাদেজা। আজ, সোমবার প্রথম টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় উইকেট নেন জাদেজা। যার ফলে দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩৫০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। সঙ্গে বাঁ হাতি এই ব্যাটারের ঝুলিতে রয়েছে টেস্টে চার হাজার রান। যা কেবলমাত্র ভারতীয় হিসেবে কপিল দেবের ছিল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ৮৯টি ম্যাচে জাদেজার সংগ্রহ ছিল ৪,০৯৫ রান ও ৩৪৮টি উইকেট। অর্থাৎ, মাইলফলকটি স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল আর মাত্র দুটি উইকেট। তাঁর ৩৫০তম শিকারটি আসে যখন শ্রীলঙ্কার কেশারা নুয়ানথা বাইরের দিকে বাঁক নেওয়া একটি বলকে অফ সাইড দিয়ে সজোরে আঘাত (স্ল্যাপ-ড্রাইভ) করার চেষ্টা করেন। বলটি কাছেই থাকা এক ফিল্ডারের গায়ে লেগে শূন্যে উঠে যায় এবং শুভমান গিল সরে এসে ক্যাচটি লুফে নেন। মাত্র ২ রান করে নুয়ানথা আউট হন এবং এর মাধ্যমেই জাদেজা তাঁর কাঙ্ক্ষিত মাইলফলকটি ছুঁয়ে ফেলেন। টেস্টে এই এলিট ক্লাবে জাদেজার পূর্বে ছিলেন তিনজন। ভারতের মধ্যে কেবল একজন। তিনি হলেন কপিল দেব। ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরি হলেন বাকি দুই এলিট মেম্বার।

আরও পডুন: বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

কপিল তাঁর টেস্ট কেরিয়ার শেষ করেছিলেন ৫,২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়ে। এর আগে মাত্র তিনজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ৪,০০০-এর বেশি রান ও ৩৫০-এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। কপিল ছাড়াও তাঁরা হলেন ইয়ান বোথাম (৫,২০০ রান, ৩৮৩ উইকেট) ও ড্যানিয়েল ভেট্টোরি (৪,৫৩১ রান, ৩৬২ উইকেট)।

সপ্তমীতে রেঁধে ফেলুন বৈশালীর শাহী এঁচোড় কোপ্তা কারি, জমে যাবে দুপুরের ভোজ

পুজোর চাঁদা ১৫ হাজার! টাকা না পেয়ে গ্যারেজের দুই কর্মীকে মারধরের অভিযোগ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

সপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে