শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: শুষ্ক পুরুলিয়ায় পানীয় জলের সঙ্কট মেটাতে বড় উদ্যোগ। ১,২৯৬ কোটি টাকার মেগা জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খরাপ্রবণ পুরুলিয়া জেলার পানীয় জলের দীর্ঘদিনের তীব্র সঙ্কট মেটাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। আন্তর্জাতিক সংস্থা ‘জাইকা’ (JICA)-র আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে পুরুলিয়া জেলায় পুরোদমে বাস্তবায়িত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ নলবাহিত জল সরবরাহ প্রকল্প’। আজ, সোমবার মানবাজার এক নম্বর ব্লকের জাইকা জামদা জলপ্রকল্পের ১,২৯৬ কোটি টাকারও বেশি খরচে রূপায়িত জলপ্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার হাজার হাজার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল।

অনিয়মিত ও স্বল্প বৃষ্টিপাত, পাথুরে ভূপ্রকৃতি এবং মাটির কম জলধারণ ক্ষমতার কারণে পুরুলিয়া জেলায় ভূগর্ভস্থ ও ভূ-পৃষ্ঠস্থ জলের পরিমাণ অত্যন্ত সীমিত। গ্রীষ্মকাল এলেই নলকূপ ও নদীগর্ভের জলস্তর নেমে যাওয়ায় চরম জলকষ্টে পড়তে হতো সাধারণ মানুষকে। ​এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয় রাজ্য সরকার। প্রকল্পের বাজেট ও অনুমোদন হয় ৮ ফেব্রুয়ারি ২০১৯ সালে ১,২৯৬.২৩ কোটি টাকার চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন পায় এই বৃহৎ প্রকল্প। এই জলপ্রকল্পের উদ্বোধনের পর ​তীব্র জলসঙ্কটে থাকা জেলার ৫টি ব্লক— মানবাজার-১, বরাবাজার, পুরুলিয়া-১, পুঞ্চা এবং আড়শা ছাড়াও পুরুলিয়া পুরসভা এলাকার পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল।

আরও পডুন: দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

মুকুটমণিপুর বাঁধের জলাধার থেকে জল সংগ্রহ করে আধুনিক ও উন্নত প্রযুক্তিতে তা শোধন করা হচ্ছে। এরপর বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে মোট ৪৫৮টি মৌজায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের মতে, এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু পানীয় জলের চাহিদা মেটানোই নয়; বরং এলাকার জনস্বাস্থ্যের উন্নতি, বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পুরুলিয়ার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করা। এদিন মানবাজার এক নম্বর ব্লকের মাধবপুর মাঠের প্রশাসনিক সভা মঞ্চ থেকে রিমোটের মাধ্যমে বৃহৎ এই জল প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, মাধবপুরের এই মাঠেই ভোটের আগেই জনসভা করে গিয়েছি। আপনাদের আশীর্বাদে ময়না মুর্মু এলাকা থেকে বিধায়িক নির্বাচিত হয়েছেন। আপনাদের আশীর্বাদ না থাকলে মুখ্যমন্ত্রী হয়ে প্রথম আজ এই মাঠে সভা করতে আসতে পারতাম না। পশ্চিমাঞ্চল দফতর আমি নিজের হাতে রেখেছি। এই জেলায় প্রচুর উন্নয়ন হবে। এদিন পুরুলিয়া জেলার সার্বিক উন্নয়নে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর ভূমিকার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

আজ, সোমবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির জন্য মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সফরসূচি থাকলেও তা বাতিল হয়। অন্ডাল থেকে সড়ক পথেই মানবাজারের মাধবপুর মাঠে পৌঁছন তিনি। প্রায় দু-ঘন্টা পর সভা শুরু হলেও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ