বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালে একটানা বৃষ্টির জেরে ঘরে রোদের প্রবেশ কমে যায়। তার উপর বৃষ্টির হাত থেকে বাঁচতে জানলা-দরজা বন্ধ রাখলে ঘরে ঠিকমতো বাতাস চলাচল করতে পারে না। ফলে ঘরজুড়ে তৈরি হয় স্যাঁতস্যাঁতে ও ভ্যাপসা গন্ধ। পাশাপাশি এই সময়ে মশা-মাছির উৎপাতও বাড়তে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে দামি রুম ফ্রেশনারের উপর নির্ভর না করে ঘর মোছার জলেই ব্যবহার করতে পারেন এসেনশিয়াল অয়েল।

কীভাবে ব্যবহার করবেন… 

এক বালতি জলে মাত্র ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে সেই জল দিয়ে মেঝে পরিষ্কার করতে হবে। তবে বেশি পরিমাণে তেল ব্যবহার করা উচিত নয়। এতে মেঝে পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।   

শুধু মেঝে নয়, একইভাবে এসেনশিয়াল অয়েল মেশানো জল দিয়ে খাওয়ার টেবিল, টি-টেবিল, কিচেন স্ল্যাব কিংবা সিঁড়িও পরিষ্কার করা যেতে পারে। এর ফলে ঘরে হালকা ও মনোরম সুবাস ছড়িয়ে পড়বে।  এসেনশিয়াল অয়েলের গন্ধ মশা-মাছিকেও দূরে রাখতে সাহায্য করতে পারে।

ঘর পরিষ্কারের জন্য ল্যাভেন্ডার, লেমন, চন্দন, রোজমেরি, টি-ট্রি, পেপারমিন্ট, অরেঞ্জ, দারুচিনি কিংবা ইউক্যালিপটাসের এসেনশিয়াল অয়েল বেছে নিতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী সুগন্ধ বেছে নিলেই ঘর হয়ে উঠবে আরও সতেজ।

তবে মনে রাখতে হবে, এসেনশিয়াল অয়েল ব্যবহার করলেই ঘরের আর্দ্রতার মূল সমস্যা দূর হবে না। তাই সম্ভব হলে বৃষ্টির বিরতিতে জানলা-দরজা খুলে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করুন এবং মেঝে ও ভেজা জায়গাগুলি শুকনো রাখুন। তাহলেই বর্ষাতেও ঘর থাকবে পরিষ্কার, সতেজ ও আরামদায়ক।

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা