এই মুহূর্তে




আজ শুক্রবারে অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে, আনন্দে থাকুন

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ দেবী লক্ষ্মী ও ধনরাজ কুবেরের দিন। তাঁদের আশীর্বাদে কেমন যাবে আপনার দিনটি দেখে নিন চটজলদি

মেষ

কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। আর্থিক দিক মধ্যম। পারিবারিক শান্তির কিছুটা ব্যাঘাত ঘটবে। বিশিষ্ট কোনও গুণের জন্য সম্মানিত হবেন। ব্যয় বাড়বে।

বৃষ

কর্মক্ষেত্র সবিশেষ উন্নত না হলেও যোগাযোগ আশাপ্রদ। কোনও গুণী বা বয়স্ক ব্যক্তির সান্নিধ্য লাভ, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। ধর্মভাব বৃদ্ধি ও নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।

মিথুন

কোনও কর্মেই তেমন মেজাজ পাবেন না। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। মানসিক উত্তেজনা বৃদ্ধির ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। 

কর্কট

অতিরিক্ত জেদ ক্ষতি করতে পারে। আর্থিক অবস্থা টানাপড়েনের মধ্যে দিয়ে চললেও অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে অযথা মনোমালিন্য ও বিতর্কে জড়িয়ে পরবেন। 

সিংহ

মানসিক দিক থেকে সব সময়ই একটা প্রছন্ন উদ্বেগ আর দুশ্চিন্তা বর্তমান থাকবে। অযথা কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। মানসিক উত্তেজনা আর চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।

কন্যা

 টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও সুসংবাদ উৎসাহিত করবে। কোনও ঘটনায় সাময়িক উৎকণ্ঠা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও সাদা দ্রব্যলাভ।

তুলা

 মানসিক চাপ ক্রমোত্তর বৃদ্ধি পাবে। কোনও কাজেই সফলতা পাবেন না। কর্মক্ষেত্র দুশ্চিন্তা বৃদ্ধি করবে। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনও পদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ। পরিচিতের গৃহে আতিথ্য গ্রহণ। 

বৃশ্চিক

কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ। সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক। বিরোধ ও বিবাদ এড়িয়ে চলুন। শরীর চলনসই। কোনও উৎসাহবর্ধক সংবাদলাভ।

ধনু

সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। শরীর চলনসই। অযাচিত কারও সহায়তা লাভ।

মকর

কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে উদ্বেগ সৃষ্টি হবে। কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। 

কুম্ভ

অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন। নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি ও স্বজন বিষয়ে উৎকণ্ঠার সৃষ্টি হবে। 

মীন

নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে। বন্ধু সঙ্গ আনন্দ ও কোথাও আতিথ্যগ্রহণ করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: রাস্তায় ধীরে গাড়ি চালান, বড় বিপদের সম্ভাবনা..

২০২৬ সাল থেকে এই রাশিচক্রের ভাগ্য হবে উজ্জ্বল, সূচনা বিরল কাকতালীয় যোগের

লক্ষ্মীবারে বিপদ ধেয়ে আসছে, কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন…

২০২৬ সালে শনির কু-দৃষ্টিতে পকেট খালি হবে ৩ রাশির জাতকদের, কারা তাঁরা?

আজকের রাশিফল: টক খাবার এড়িয়ে চলুন, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন…

২০২৬ শুরু হওয়ার আগেই অর্থপ্রাপ্তি, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ