সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে। অর্থ, কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক, গ্রহের অবস্থান বদলের সঙ্গে ভাগ্যের গতিপথেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে, কেতুকে একটি ছায়াময়, রহস্যময় গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যদিও কেতুকে সাধারণত একটি অশুভ গ্রহ হিসেবে গণ্য করা হয়, তবে শুভ অবস্থানে গোচর করলে, আকস্মিক আর্থিক লাভ, মানসিক স্বচ্ছতা এবং বড় ব্যবসায়িক সাফল্য প্রদান করতে পারে। কেতু সম্প্রতি সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ৯০ দিন এই অবস্থানেই থাকবে, যা ছয় রাশির জাতক-জাতিকার জীবনে  ইতিবাচক প্রভাব ফেলবে। জেনে নিন আপনার রাশি এই তালিকায় রয়েছে কিনা- 

মেষ রাশি

কেতুর গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। শিক্ষা, গবেষণা ও সৃজনশীল ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ আসতে পারে। আচমকা অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। 

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। নতুন ব্যবসা শুরু কিংবা চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে আগামী ৯০ দিন গুরুত্বপূর্ণ।

সিংহ রাশি

কেতু সিংহ রাশিতেই প্রবেশ করায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আত্মবিশ্লেষণ ও আধ্যাত্মিকতার প্রভাব বাড়তে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। কর্মজীবন ও সামাজিক সম্মানের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।  

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি সঞ্চয়ও বাড়তে পারে। বড় ভাই বা উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

কেতুর গোচরে ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। দূরের যাত্রা লাভজনক হতে পারে। বিদেশে পড়াশোনা বা চাকরির পরিকল্পনা থাকলে পরিস্থিতি অনুকূলে আসার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পুরনো মতবিরোধ মিটে গিয়ে নতুন চুক্তি বা ব্যবসায়িক সমঝোতার সম্ভাবনা রয়েছে। আমদানি-রফতানি কিংবা বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা বেশি। দাম্পত্য জীবনেও পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে সুখ-শান্তি বাড়তে পারে। 

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র