এই মুহূর্তে

২০২৫ সালে শনির রাশি বদলের ফলে এই রাশির জাতকদের ভাগ্যে অকল্পনীয় ঘটনা ঘটবে

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সাল মঙ্গলের বছর। সঙ্গে বৃহস্পতিও তুঙ্গে রয়েছে কয়েকটি রাশির। এছাড়াও ২০২৫ সালে প্রায় ৩০ বছর পর শনি ও বুধ কাছাকাছি আসতে চলছে, যাতে কয়েকটি বিশেষ রাশির ভাগ্য ফিরবে। এছাড়াও কয়েকটি রাশির শনির দশা কাটবে, রুপোর মতো ভাগ্য চকচকে হবে। সুতরাং ২০২৫ সালে ১২ রাশিরই ভাগ্য চক্র খুলবে। তাই আগেভাগেই জেনে নিন, ২০২৫ সালে শনির স্থানান্তর হবে কোন কোন রাশিতে?

২০২৫ সালে, কুম্ভরাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে শনি। শনির রাশির পরিবর্তনের ফলে কয়েকটি রাশির ভাগ্য চক্রে সাড়ে হাতি (৭.৫ বছর) ও ডাইয়া (আড়াই বছরের ফের) শুরু হবে। আবার কেউ কেউ সাড়ে হাতি থেকে মুক্তি পাবেন। আসলে শনিদেব হলেন কর্মফলের দেবতা। যে যেমন কাজ করে, তাকে তেমনই ফল দিয়ে থাকেন শনিদেব। বিশেষ করে, শনির অশুভ প্রভাবকে সবাই ভয় পায়। শনির দশার কবলে পড়লে জাতকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর শনির অশুভ দশার মধ্যে একটি হল সাড়ে সাতি এবং অন্যটি হল ডাইয়া। ২০২৫ সালে এই রাশিগুলির উপর থেকে শনির সাড়ে সাতি এবং ডাইয়ার কোপ কাটবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি আড়াই বছরে এই রাশির স্থানান্তরিত হয়। তাই শনি যে রাশিতে প্রবেশ করে, সেই রাশির ভাগ্যও ধীরগতিতে চলে। কিন্তু ২০২৫ সাল মঙ্গলের বছর। তাই এ বছরে শনির রাশির পরিবর্তনের ফলে কিছু রাশির ভাগ্য ফিরতে চলেছে। সুতরাং আগেভাগেই জেনে নিন, ২০২৫ সালে শনির রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন…

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা শনি গ্রহের স্থানান্তর হওয়ার কারণে কোনও সুখবর পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে। তাঁরা ৭.৫ বছর পর সাড়ে হাতি থেকে মুক্তি পাবেন। যার ফলে কাজে অগ্রগতি হবে এবং পদমর্যাদা বাড়বে।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্যে শনির গমন শুভ হবে, শনি চলে যাওয়ার পর এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ব্যবসা ব্যপক প্রসারিত হবে। যার ফলে জীবনে সুখ-শান্তি বিরাজমান থাকবে।

কুম্ভ রাশি: মকর রাশির জাতক-জাতিকারাও শনির গমনের ফলে আর্থিকভাবে লাভবান হবেন। ব্যবসায়িক সফরে যেতে পারেন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আয় বৃদ্ধি হবে। বংশের থেকে কোনও সম্পত্তি নিজের করে পেতে পারেন।

উল্লেখ্য, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি সবচেয়ে ধীরে নিজের স্থান পরিবর্তন করার কারণে এক রাশি থেকে অন্য রাশিতে যেতে তার আড়াই বছর সময় লাগে। তাই তার গোটা রাশিচক্রকেও ঘুরে আসতে ৩০ বছর সময় লাগে। শনির সাড়ে সাতি ও ধাইয়া দশাই জাতকের আর্থিক ও শারীরিক সমস্যাকে বাড়িয়ে তোলে। তাই শনির এই দুই দশাকে সকলেই ভয় পায়। জন্মছকের দ্বাদশ, প্রথম ও তারপর দ্বিতীয় ঘরে শনির অবস্থানে জাতকের সাড়ে সাতি দশা চলে। এই দশা একবার শুরু হলে সাড়ে সাত বছর ধরে চলে। এই সময় জাতকের লাভের থেকে ক্ষতি বেশি হয়। কেরিয়ারে ওঠা-পড়া লেগেই থাকে, শরীর খারাপ হয় এবং আর্থিক সংকটে ভোগেন। অন্যদিকে জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ডাইয়া চলে। ডাইয়া একবার শুরু হলে আড়াই বছর স্থায়ী হয়। এই সময় ভুক্তভোগী রাশির মানসিক অবসাদে ভোগেন। আর্থিক ক্ষতি হয়। তবে ডাইয়া দশা সাড়ে সাতির থেকে কম ক্ষতিকর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, কর্মক্ষেত্রে উন্নতি, বাবাকে ধর্মীয় ভ্রমণে নিয়ে যান…

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

মনের মানুষ খুঁজে পাবেন, সরস্বতী পুজোতে প্রেম জীবনে উন্নতি কার কার, জেনে নিন…

শনির ধৈয়া চললেও খুলবে ভাগ্যের দরজা, ২০২৬-এ ২ রাশির জাতকদের আর্থিক সফলতা তুঙ্গে

মাঘী পূর্ণিমায় ৫ শুভ সংযোগ, ৪ রাশির জাতকরা পাবেন লক্ষ্মীর আশীর্বাদ

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা আপনার মুখে হাসি ফোটাবে..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ