তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজারের গণ্ডি ছাড়াল

গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৩৫ হাজার ৪১৮ এবং সিরিয়ায় ৫,৮০০ জন প্রাণ হারিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: ধ্বংসস্তুপ যত সরছে ততই বেরিয়ে আসছে একের পর এক বরফ জমাট বাঁধা লাশ। তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি সোমবারের ভয়াবহ ভূমিকম্পে লাশের পাহাড় জমছে। উদ্ধারকার্যের দশম দিনে মৃতের সংখ্যা ৪১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন। আর সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ জনের। যেভাবে মৃতদেহ উদ্ধার হচ্ছে তাতে মৃতের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়ানো এখন শুধুই সময়ের অপেক্ষা।

বুধবার সকালে আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, তুরস্কে ধ্বংসস্তুপ সরিয়ে যত মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে তার চেয়ে বেশি মানুষের নিথর লাশ উদ্ধার হচ্ছে। ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মানুষের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে। মঙ্গলবার উদ্ধারকার্যের নবম দিনে মাত্র তুরস্ক ও সিরিয়ায় মাত্র নয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের ২০৫ ঘন্টা বাদে এক মহিলাকে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করেছেন ইউক্রেনের উদ্ধারকারীরা।

গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে দিন কাটাতে হচ্ছে। ক্ষতিগ্রস্তদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছচ্ছে না। ফলে ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। যদিও ন্যাটো জোটের পক্ষ থেকে তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার কন্টেনার ত্রাণ সামগ্রী পাঠানোর কথা জানানো হয়েছে। মূলত ভূমিকম্পে ঘরবাড়ি হারানো মানুষগুলি যাতে  মাথা গুঁজতে পারেন তার জন্য অস্থায়ী তাঁবু বানানোর সামগ্রী পাঠিয়েছে ন্যাটো জোট। ওই ত্রাণ সামগ্রী বোঝাই জাহাজ ইতালির টারেন্টো বন্দর থেকে রওনা হয়েছে।

 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী