বালুচিস্তানে হামলার জের, ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পড়শি ইরানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছল। মঙ্গলবার রাতে বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুব্ধ পাকিস্তান সরকার ইরানের বিরুদ্ধে চরম পদক্ষেপের পথে হাঁটল। বুধবার পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকেও অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালেই হামলা চালানোর জন্য ইরানকে চরম মূল্য চোকাতে হবে বলে হুঙ্কার ছেড়েছিল ইসলামাবাদ। তার কয়েক ঘন্টার মধ্যেই ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল।

গতকাল মঙ্গলবার রাতে সীমান্ত লাগোয়া বালুচিস্তান প্রদেশের একটি গ্রামে জঙ্গি সংগঠন জাইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় প্রাণ হারায় দুই শিশু। গুরুতর আহত হন আরও তিনজন। হামলার খবর জানতে পেরেই ক্ষোভ উগরে দেয় পাকিস্তান বিদেশ মন্ত্রক। সকালেই ইসলামাবাদে নিযুক্ত ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাঁকে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত করার মূল্য চোকাতে হবে তেহরানকে। যদিও ইরানের বক্তব্য ছিল, বালুচিস্তানে সক্রিয় জঙ্গি সংগঠন জইশ আল আদেল লাগাতার নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওই জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দিতেই হামলা চালানো হয়েছে।

এদিন বিকালে জরুরি সাংবাদিক সম্মেলনে পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানান, ‘পাকিস্তান ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত (বর্তমানে তেহরানে রয়েছেন) বহিষ্কার করা হয়েছে। তাঁকে পাকিস্তানে না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।’ ইরানের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘মঙ্গলবার রাতে যে হামলা চলেছে তার যৌক্তিকতা নেই এবং এ বিষয়ে ইরানের পক্ষ থেকে যে সাফাই দেওয়া হয়েছে তা অগ্রহণযোগ্য।’

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি