পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

ধারাবাহিকতা বজায় রেখে এবার ইরানের আকাশসীমায় প্রবেশ করা মার্কিন অত্যাধুনিক 'লুকাস' ড্রোনটিকে ধ্বংস করল ইরান প্রতিরক্ষা বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর ধারাবাহিকতা বজায় রেখে এবার ইরানের আকাশসীমায় প্রবেশ করা মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোনটিকে ধ্বংস করল ইরান প্রতিরক্ষা বাহিনী। ইরান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রু দেশের আক্রমণ প্রতিহত করা এবং দেশের আকাশসীমা নিরাপদ রাখার জন্যে বিমান বাহিনীরা প্রতি মুহূর্তে টহল দিচ্ছে এবং সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করছে। বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদের আকাশসীমায় শত্রুভাবাপন্ন মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোনটিকে শনাক্ত করার পর সেটিকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে দক্ষিণ-পূর্ব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। 

গত কয়েক দিন ধরে ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইরানের এই সামরিক পদক্ষেপ নেওয়ার কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল। যাতে তেহরান ও মাশহাদ শহরের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। সেই মুহূর্তেই ইরানের আকাশে অনুপ্রবেশকারী মার্কিন ‘লুকাস’ ড্রোনটিকে শনাক্ত করে ‘নির্ভুলভাবে’ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি দেশটির প্রতিরক্ষা বাহিনীর। মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতীতে ড্রোন হামলা চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তেহরান।

এদিকে গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে ওয়াশিংটনের বিরুদ্ধে ইরান প্রশাসন, যার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে ইরানের এই দাবির বিষয়ে আমেরিকার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য, বর্তমানে হরমুজ প্রণালী ও এর আশেপাশের অঞ্চলে ইরান ও আমেরিকার মধ্যে আকাশ ও সমুদ্রপথে তীব্র লড়াই চলছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি