বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১,১৮৫ জনের মৃত্যু

তার মধ্যে শুধু জাপানেই প্রাণ হারিয়েছেন ৩৫৭ জন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিশ্বজুড়ে করোনাভাইরাসের মৃত্যুঝড় তাণ্ডব চালাতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যু শুধু আগের দিনের তুলনায় বেড়েছে তাই নয়, এক ধাক্কায় বারোশর কাছে পৌঁছেছে। আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, একদিনে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন এক হাজার ১৮৫ জন। তার মধ্যে জাপানেই প্রাণ হারিয়েছেন ৩৫৭ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৭২ হাজার ৬০ জন। ফের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী রেখচিত্রে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২৬ হাজার ৯৮৯ জন। যার ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৮১০ জনে। নতুন করে আরও ৩৫৭ জন মৃত্যুমিছিলে সামিল হওয়ায় প্রাণহানি বেড়ে হয়েছে ৬৩ হাজার ৩২০। আর দেশটিতে অ্যাকটিভ কেসের সংখ্যা এক কোটির গণ্ডি ছাড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় জাপানের পরে দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে জার্মানি। ইউরোপের দেশটিতে প্রাণ হারিয়েছেন ১৮৮ জন। ব্রাজিলে ১৩০ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ১১৬ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের অন্য দেশ ফ্রান্সে করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৯৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে জাপানের পরে রয়েছে পূর্ব এশিয়ার আর এক দেশ দক্ষিণ কোরিয়া। ওই দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪০ হাজার ১৯৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন। তাইওয়ানে ১৯ হাজার ৯৭০ ও জার্মানিতে ১৫ হাজার ৪৫০ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে।

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

পরকীয়ার গুজবে ছারখার গোবিন্দার সংসার, ছেলেকে নিয়ে আদালতে সুনীতা, ডিভোর্স কনফার্ম?

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি