নিখোঁজ রুশ সেনাবাহিনীতে যোগদান করা ১০০ নেপালি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ টানা দেড় বছর ধরে অব্যাহত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। তবে যুদ্ধের শুরুতে বেশ কয়েকজন নেপালি যোগদান করেছিল রাশিয়ার সেনাবাহিনীতে। এবার তা নিয়েই নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন,’  বিভিন্ন সময় রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া  নেপালিদের মধ্যে ১০০ জন নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন আরও অনেকেই।‘ এ বিষয়টি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ করা হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ মঙ্গলবার বলেছেন, রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়া নাগরিকদের প্রায় ১০০ নেপালি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এছাড়া রুশ সেনাবাহিনীতে যোগদানকারী বেশ কয়েকজন নেপালির মধ্যে সাত জন প্রাণ হারিয়েছেন। সৌদ আরও বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য নেপালে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল।

 রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানকারী নেপালিদের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুধু তাই নয় রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে অন্তত চারজন নেপালি ইউক্রেনের হাতে যুদ্ধবন্দি হয়েছেন। এবার সেই নেপালিদের ফিরিয়ে আনতে ইউক্রেনের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে নেপাল সরকার।

উল্লেখ্য, ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে সাড়ে ছয়শো দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে উভয় দেশের মধ্যে। এই যুদ্ধের জেরে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। তবে কবে ১০০ জন নেপালির খোঁজ মিলবে  রাশিয়া থেকে সেটাই এখন দেখার।  

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে