প্রবল বর্ষণের জেরে ইসলামাবাদে বাড়ির দেওয়াল ধসে ১১ নির্মাণ শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রবল বর্ষণের হাত থেকে বাঁচতে দেওয়াল ঘেঁষা টিনের অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নিয়েছিলেন কাছের একটি নির্মাণ সংস্থার বেশ কয়েকজন কর্মী। তখনও ভাবতে পারেনি মৃত্যু ওত পেতে রয়েছে। খানিকবাদেই টিনের ছাউনির উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। আর ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন ১১ নির্মাণ শ্রমিক। ধ্বংসস্তুপের ভিতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ছয় শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

গত কয়েকদিন ধরেই ইসলামাবাদ প্রবল বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টিতে কার্যত বানভাসি দেশের রাজধানী।  জল-যন্ত্রণায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা। একাধিক এলাকার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। বুধবার দুপুরে প্রবল বৃষ্টি থেকলে বাঁচতে পেশোয়ার রোডের গ্র্যান্ড ট্রাঙ্ক (জি টি) রোডের পাশেই একটি বাড়ির দেওয়ালের পাশে অস্থায়ী টিনের ছাউনির নিচে আশ্রয় নেন কাছের একটি নির্মাণকার্যের সঙ্গে জড়িত শ্রমিকরা। আচমকাই হুড়মুড়োইয়ে তাসের ঘরের মতো টিনের ছাউনির উপরে ভেঙে পড়ে দেওয়াল। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান শ্রমিকরা।

প্রথমে স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয় ১১ নির্মাণ শ্রমিকের নিথর দেহ। ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানিয়েছেন, ধ্বংসস্তুপের নিচ থেকে আশঙ্কাজনক অবস্তায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বংসস্তুপের নিচে আরও কোনও শ্রমিক চাপা পড়ে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত