আফগানিস্তানে তালিবান নেতার শেষকৃত্যের সময়ে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১১

কোনও জঙ্গি সংগঠন ওই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। বৃহস্পতিবার এক শীর্ষ তালিবান নেতার শেষকৃত্যের সময়ে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১১ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তালিবান নেতা রয়েছেন। কোনও জঙ্গি সংগঠন ওই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেনি। তবে প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন, তালিবান নেতাদের হত্যা করার উদ্দেশ্য নিয়েই ওই হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (খোরসান গোষ্ঠী)।  

আফগানিস্তানের তালিবান সরকার নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বাদাখশানের ফাইজাবাদের নবাবী মসজিদে প্রদেশের ডেপুটি গভর্নর তথা শীর্ষ তালিবান নেতা নিসার আহমাদ আহামদির শেষকৃত্যের অনুষ্ঠান চলছিল। গত মঙ্গলবার এক গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন বাদাখশানের ডেপুটি গভর্নর। শেষ কৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে হাজির ছিলেন একাধিক তালিবান নেতা।

আচমকাই ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ভরে যায় নবাবি মসজিদ চত্বর। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নিহত ডেপুটি গভর্নরের গাড়ির চালক, এক প্রাক্তন পুলিশ আধিকারিক-সহ ১১ জন। গুরুতর জখম হন ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী